এক্সপ্লোর

West Midnapore: পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদ, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

পড়ুয়াদের অভিযোগ, করোনাকালে একদিনও ক্লাস হয়নি। কিন্তু পরীক্ষায় বেশি ফি নেওয়া হচ্ছে।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনা খড়গপুর কলেজের। পড়ুয়াদের অভিযোগ, করোনাকালে একদিনও ক্লাস হয়নি। কিন্তু পরীক্ষায় বেশি ফি নেওয়া হচ্ছে। আর বেশি ফি নেওয়ার অভিযোগে এদিন খড়্গপুর কলেজের ছাত্রছাত্রীরা মেদিনীপুর-খড়গপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় আধঘণ্টার বেশি সময় ধরে পথ অবরোধ করেন পড়ুয়ারা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ খড়গপুর কলেজ। কলেজ পড়ুয়াদের অভিযোগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষার ফি আড়াইশো টাকা। কিন্তু প্রত্যেক সেমিস্টারে তা বাড়ানো হচ্ছে। বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দু হাজার টাকা। এক লাফে এত টাকা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ুয়ারা। এদিন অভিযোগ জানাতে খড়গপুরে কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান পড়ুয়ারা। কিন্তু অধ্যক্ষের  দেখা না পেয়ে কার্যত রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ফি না কমালে পরীক্ষাই দেবে না বলে দাবি পড়ুয়াদের।

আরও পড়ুন: Baruipur: বারুইপুরে অভিনব কায়দায় ছিনতাই, সাইকেলে দড়ি জড়িয়ে ১ লক্ষ ৩৫ হাজার সাফ!

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে ফি আদায়ের অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। রাসবিহারী মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। চলতি সপ্তাহের সোমবার ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। এই দাবিতে রাসবিহারী মোড়ে তাঁরা অবরোধ করেন। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে সেখানে। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। এর পরই ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ। তখন ছাত্রীদের অবস্থান চলে আসে কলেজের সামনে। ছাত্রীরা অভিযোগ জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেখানে অতিমারির সময়ে ফি মকুবের কথা বলা হয়েছে, সেখানে নিয়ম বহির্ভূতভাবে ফি বাড়ানো হয়েছে। তিন-চারদিন আগে ২০০ জন মেল করলেও কোনও উত্তর আসেনি বলে অভিযোগ জানান অপর এক ছাত্রী। কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি বলে বিক্ষুব্ধ ছাত্রীদের দাবি। 

আরও পড়ুন: Howrah: ৪ মাস ধরে বন্ধ জুটমিল, প্রতিবাদে সিটু-র নেতৃত্বে পথ অবরোধ শ্রমিকদের

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget