এক্সপ্লোর

CBSE Examination: হোলির দিন পরীক্ষা দিতে যেতে না পারলে আবারও সুযোগ দেবে বোর্ড !

CBSE Examination 2025: তিনমাস আগে সিবিএসই বোর্ড তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। এতদিন আগে পরীক্ষার দিনক্ষণ ঘোষণার উদ্দেশ্য ছিল পরীক্ষার্থীরা যাতে ভালভাবে পড়াশোনা করতে পারেন।

CBSE Examination: হোলি উপলক্ষ্যে ১৫ মার্চ দ্বাদশ শ্রেণির যেসব ছাত্ররা পরীক্ষায় বসবেন না, তাঁরা দ্বিতীয়বার সুযোগ পাবেন। সিবিএসই কর্তৃপক্ষ তেমনটাই জানিয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সম্প্রতি দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই সুখবর জানিয়েছে। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার সিবিএসই বোর্ড ঘোষণা করেছে হোলির কারণে আগামী ১৫ মার্চ যাঁরা পরীক্ষায় বসতে পারবেন না, তাঁদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৫ মার্চ হিন্দি ভাষার বোর্ডের পরীক্ষা রয়েছে।  

তিনমাস আগে সিবিএসই বোর্ড তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। এতদিন আগে পরীক্ষার দিনক্ষণ ঘোষণার উদ্দেশ্য ছিল পরীক্ষার্থীরা যাতে ভালভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিতে পারেন। তিনমাস আগেই ঘোষণা করা হয়েছিল যে দ্বাদশ শ্রেণির হিন্দি কোর (৩০২) এবং হিন্দি ঐচ্ছিক (০০২)- এর পরীক্ষা ১৫ মার্চ হবে। সিবিএসই বোর্ড জানতে পেরেছে যে দেশের বেশিরভাগ সময়েই ১৪ মার্চ হোলি উৎসব পালন করা হবে। তবে কিছু জায়গাতে ১৫ মার্চ হোলি উৎসব পালন হবে। এছাড়াও ১৪ মার্চের অনুষ্ঠানের রেশও থাকতে পারে ১৫ মার্চেও। আর সেই জন্যই পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সিবিএসই বোর্ড। ১৫ মার্চ যাঁরা পরীক্ষা দিতে পারবেন না, তাঁদের আবারও পরীক্ষায় বসতে দেওয়া হবে। 

বৃহস্পতিবার সিবিএসই বোর্ড একটি সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে জানিয়েছে যে ১৫ মার্চ হিন্দি- র পরীক্ষার পূর্ব নির্ধারিত সময়েই হবে। তবে হোলির কারণে যাঁদের পরীক্ষা দিতে আসতে অসুবিধা হবে, তাঁরা অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিতে পারেন। যাঁরা ১৫ মার্চ পরীক্ষায় বসতে পারবেন না, তাঁদের বিশেষ পরীক্ষায় শামিল হওয়ার সুযোগ দেওয়া হবে। জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের খেলায় অংশগ্রহণকারীদের জন্য সিবিএসই বোর্ড পরীক্ষার বিশেষ ব্যবস্থা করবে। সেই পরীক্ষাতেই বসতে পারবেন হোলির কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকা ছাত্রছাত্রীরা। 

সিবিএসই- তে দশম ও দ্বাদশ শ্রেণিতে প্রায় ৪৪ লক্ষ পড়ুয় পরীক্ষা দেবেন। ভারত এবং বিদেশের ৮ হাজার স্কুলে চলবে পরীক্ষা। সিবিএসই- র এই পরীক্ষা শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি। আর তা চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সব দিন পরীক্ষা শুরু হবে সকালে ১০টা ৩০ মিনিট থেকে। সিবিএসই- র তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট বা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে তার প্রশ্ন, নম্বর এবং সময়ের উপর এই সময়সীমা নির্ভর করবে। দশম পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ, ২০২৫ তারিখে। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। 

তথ্যসূত্র- আইএএনএস 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget