এক্সপ্লোর

RRB ALP Recruitment: ১৮৭৯৯ লোকো পাইলট নিয়োগ করবে রেল, ৩ গুণ বাড়ল শূন্যপদ

RRB ALP Vacancy Increased: ১৯ জুন বুধবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ভারতীয় রেলওয়েতে সহকারী লোকো পাইলট নিয়োগের জন্য শূন্যপদ ৫৬৯৬ থেকে বাড়িয়ে করা হল ১৮৭৯৯।

Job News: এই বছর জানুয়ারি মাসেই শুরু হয়েছিল ভারতীয় রেলে সহকারী লোকো পাইলট নিয়োগ। মোট ৫৬৯৬ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় রেল। তবে এবার সেই শূন্যপদ এক ধাক্কায় তিনগুণ বেড়ে গেল। ১৯ জানুয়ারি প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ পায় রেলওয়ের লোকো পাইলট (RRB ALP Recruitment) নিয়োগের, এবার নতুন বিজ্ঞপ্তি জারি করে শূন্যপদ বাড়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। নতুন করে কি আবেদন করা যাবে ?

এর আগে জানানো হয়েছিল RRB মোট ৫৬৯৬ শূন্যপদে সহকারী লোকো পাইলট নিয়োগ করবে। ২০ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল এই পদে (RRB ALP Recruitment) আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পরে ২০ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কারেকশন উইন্ডো খোলা ছিল এই পদের জন্য।

১৯ জুন বুধবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB ALP Recruitment) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, বিভিন্ন আঞ্চলিক রেলওয়ের পক্ষ থেকে বেশি পদে সহকারী লোকো পাইলট নিয়োগের চাহিদা এসে পড়েছে এবং সেই কারণে বিগত CEN 01/2024 বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় রেলওয়েতে সহকারী লোকো পাইলট নিয়োগের জন্য শূন্যপদ ৫৬৯৬ থেকে বাড়িয়ে করা হল ১৮৭৯৯। অর্থাৎ এক ধাক্কায় তিন গুণেরও বেশি বেড়ে গেল শূন্যপদ।

বিবৃতিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানায় যে, আগে থেকেই যে সমস্ত প্রার্থী এই পদের জন্য আবেদন করে রেখেছিলেন, তারা চাইলে নতুন তালিকা প্রকাশের প্রকাশের পরে তাদের পছন্দ বদলে নিতে পারেন। তবে এর জন্য সংশ্লিষ্ট অঞ্চলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নজর রাখতে হবে প্রার্থীদের।

আগের বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় রেলওয়েতে সহকারী লোকো পাইলট পদে নিয়োগের জন্য পাঁচটি ধাপে পরীক্ষা দিতে হবে প্রার্থীকে। তাঁর প্রথম দুটি ধাপে আছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা। তারপর হবে কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট, নথি যাচাই এবং সবশেষে মেডিক্যাল পরীক্ষা।

আবেদনকারী পরীক্ষার্থীকে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং NCVT বা SCVT অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ITI পাশ করতে হবে। ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, রেডিও বা টিভি মেকানিক, মেনটেন্যান্স মেকানিক ইত্যাদি স্ট্রিমের ITI ডিগ্রি থাকলেই তিনি এই পরীক্ষায় আবেদনের যোগ্য। এছাড়া পরীক্ষার্থী যদি দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকেন নির্দিষ্ট বিষয়ে তাহলেও তিনি যোগ্য পরীক্ষার্থী বলে বিবেচিত হবেন।

আরও পড়ুন: WB TET: আজীবন বৈধ TET সার্টিফিকেট দিচ্ছে SSC, পুরনো বিজ্ঞপ্তিতে সংশোধন ? কবে, কীভাবে পাবেন

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget