এক্সপ্লোর

Job News: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে হতে চলেছে নিয়োগ, কাদের নিযুক্ত করবে এই ব্যাঙ্ক? শূন্যপদ কত?

Bank of Maharashtra Apprentice Recruitment 2024: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে। আর সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে পারে।

Jobs And Recruitments: নিয়োগ হতে চলেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে (Bank of Maharashtra)। শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে এই ব্যাঙ্ক। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন জানাতে পারবেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিশিয়াল ওয়েবসাইট bankofmaharashtra.in - এর মাধ্যমে। মোট ৬০০টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, ১৪ অক্টোবর থেকে। আর এই আবেদন প্রক্রিয়া চালু থাকবে ২৪ অক্টোবর পর্যন্ত। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করার আগে আবেদনকারীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের পোর্টালে রেজিস্টার করতে হবে। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা 

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যেকোনও বিষয় অর্থাৎ স্ট্রিমে। শুধু এই ডিগ্রি পেতে হবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে। এই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান ভারত সরকার দ্বারা অনুমোদিত হতে হবে। স্থানীয় ভাষায় (রাজ্য বা এলাকা ভিত্তিতে ব্যাঙ্কের তরফে জানানো হবে) লেখা, বলা ও পড়া - তিন ব্যাপারেই সড়গড় হতে হবে আবেদনকারীদের। এছাড়াও আবেদনকারীদের দশম অথবা দ্বাদশ শ্রেণির রেজাল্ট বা সার্টিফিকেট প্রমাণ স্বরূপ দেখাতে হবে যে ওই স্থানীয় ভাষায় তাঁরা পঠনপাঠন করেছেন। 

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে। আর সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এই চাকরির জন্য। অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে যাঁরা নিযুক্ত হবে তাঁরা প্রতি মাসে ৯০০০ টাকার বৃত্তি পাবেন। এক বছরের জন্য চালু থাকবে এই বৃত্তি প্রকল্প। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। সেখানে দ্বাদশ শ্রেণি/ডিপ্লোমা- র নম্বর (শতাংশ) জানাতে হবে রেজিস্ট্রেশনের সময়। এরপর রাজ্য ভিত্তিতে তৈরি হবে মেধাতালিকা। আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বেশি থেকে কম- এই ক্রমান্বয়ে সাজানো হবে মেধাতালিকা। এবার এখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্যদের। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 

অসংরক্ষিত শ্রেণি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণি এবং ওবিসিদের জন্য ১৫০ টাকা + জিএসটি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসেবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতির আবেদনকারীদের ১০০ টাকা + জিএসটি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসেবে। আর বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। 

আরও পড়ুন- ন্যাশনাল বুক ট্রাস্টে এডিটোরিয়াল অ্যাসিট্যান্ট পদে নিয়োগ, ৫০ হাজার পর্যন্ত পাবেন বেতন 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget