এক্সপ্লোর

IAS Story: এভাবেই খুঁজে পেয়েছিলাম আমার জীবনের 'পাণ্ডে'কে ! 12th Fail -এর সঙ্গেই মিলে যায় IAS অবনীশ শরণের জীবন

Awanish Sharan: 12th Fail ছবি দেখে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন আইএএস অবনীশ শরণ। এক্স হ্যান্ডলে এক দীর্ঘ পোস্টে ছবির 'পাণ্ডে' চরিত্রটিকে তিনিও পেয়েছিলেন জীবনে। কী তাঁর গল্প, জানুন।

IAS Life Story: সম্প্রতি সারা দেশ জুড়ে সাড়া ফেলেছে বিধু বিনোদ চোপড়ার ছবি '12th Fail'। মনোজ কুমার শর্মা আর শ্রদ্ধা যোশীর প্রেম আর একজন সামান্য দ্বাদশ ফেল গ্রামের ছেলের আইপিএস হয়ে ওঠা মনোজের জীবনসংগ্রামের ছবি এই '12th Fail'। বাস্তব কাহিনির উপর নির্মিত এই ছবিতে মনোজের পাশাপাশি মনোজের সাফল্যের কাণ্ডারি হিসেবে অনেকেই নজর করেছেন পাণ্ডেকে। তিনি না থাকলে মনোজের তো দিল্লি আসাই হত না। ছবি দেখে জীবনের একই ঘটনার কথা স্মরণ করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ (IAS Awanish Sharan)।

৯ জানুয়ারি মঙ্গলবার এক্স হ্যান্ডলে এক দীর্ঘ পোস্টে অবনীশ শরণ (IAS Awanish Sharan) লেখেন, 'প্রত্যেক সফল মানুষের পিছনে একজন পাণ্ডে থাকেন।' তারপর নিজের জীবনের ঘটনার কথা ভাগ করে নেন অবনীশ। কীভাবে তিনি নিজেও খুঁজে পেয়েছিলেন তাঁর এমনই এক পাণ্ডেকে। পোস্টে আইএএস অবনীশ লেখেন, 'মুখার্জিনগরে একটা ঘরের জন্য যখন হন্যে হয়ে ঘুরে মরছি আমি, ঠিক সেই সময় একটি কোচিং ক্লাসে আমার দেখা হয় দেবের সঙ্গে। সে তাঁর ফ্ল্যাটেই আমার জন্য একটা থাকার ঘরের বন্দোবস্ত করে দেয়। মেন এক্সামের সময় আমার যখন ১০৩-১০৪ জ্বর, আমার পরীক্ষা দেবার কোনও ক্ষমতাই নেই তখন; দেবই একটা অটোয় করে আমাকে পরীক্ষা হলে নিয়ে যেত সঙ্গে করে। এমনকী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ঢোলপুর হাউজের বাইরে দাঁড়িয়ে থাকত। তারপর আমায় নিজে হাতে খাইয়ে দিত।'

বোঝাই যায় নিজের জীবনের সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন ছবির (12th Fail) কাহিনির। বলা ভাল মনোজ কুমার শর্মার মতই এই 'পাণ্ডে'কে খুঁজে পেয়েছেন অবনীশ (IAS Awanish Sharan)। তিনি আরও লেখেন, '৪ মে আমার যেদিন পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে, আমার পাণ্ডে আমার সঙ্গেই ছিল। আমার পরিবারের লোকজন আমার ফলাফল নিয়ে ততটাও চিন্তিত ছিলেন না। কিন্তু সেই পাণ্ডে, আমার বন্ধু ঐ সময় আমার পাশে ছিল'।

এর আগে আরেকটি পোস্টে ছবির শেষ দৃশ্যের ক্লিপিংস শেয়ার করে অবনীশ শরণ লিখেছিলেন, 'এটা শুধু আপনার একার ফলাফল নয়, সেইসব পরীক্ষার্থীদের সংগ্রামের ফলাফল যারা জীবনের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও UPSC পরীক্ষায় বসার সাহস অর্জন করেছে।' উল্লেখ্য তাঁর এই পোস্টে কমেন্ট করেন মনোজ কুমার শর্মার চরিত্রাভিনেতা বিক্রান্ত মেসি

 

আরও পড়ুন: IPS Success Story: দু'বারের চেষ্টায় পেরোতে পারেননি প্রথম ধাপও, হাল ছাড়েননি IPS আশনা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget