এক্সপ্লোর

Panchayat Election:'পশ্চিমবঙ্গকে ট্যাকল করতে হলে সেনাবাহিনী ছাড়া কিছু হবে না', ফের বিস্ফোরক মদন মিত্র

TMC MLA Madan Madan Mitra:পঞ্চায়েত ভোটের আগে ফের বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বললেন, 'পশ্চিমবঙ্গকে ট্যাকল করতে হলে সেনাবাহিনী ছাড়া কিছু হবে না।'

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। বললেন, 'ওদিকে থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central Force), এদিকে থাকব আমরা। কেন্দ্রীয় বাহিনীকে দেখিয়েই তৃণমূলের ভোটার ভোট মারবে। গুলি করবে? কত গুলি করবে? গুলি শেষ হয়ে যাবে।' এর পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঙ্কার, 'পশ্চিমবঙ্গকে ট্যাকল করতে হলে সেনাবাহিনী ছাড়া কিছু হবে না।' এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও নিশানা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বললেন, '১১ তারিখ টিকিট কেটে রেখেছেন সিভি আনন্দ বোস। ওঁকে ফিরিয়ে নেবে, আর কী করার আছে?' ভোটের আগেই তাঁর দাবি, 'আমরা জিতছি, বুক ফুলিয়ে জিতছি।'

আরও যা ...
এদিন আড়িয়াদহের যুব তৃণমূল নেতাকে হামলার ঘটনা নিয়েও বিস্ফোরক দাবি করেন মদন। যুব তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের নামেও ১ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, সাতদিন আগে এনিয়ে তাদের সাবধানও করেছিলেন। তৃণমূল বিধায়কের অভিযোগ, কিছু ঠিকাদার কয়েকটা গ্রুপকে দুষ্কৃতী বানিয়ে তাদের জমি বিবাদে এগিয়ে দিচ্ছে। যে ঠিকাদার এসব করছেন, তাঁর নাম দিয়ে পুলিশ কমিশনারের কাছে গোপন রিপোর্ট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। যদিও ঘটনার দিন অর্থাৎ কামারহাটির বিধায়কের ইঙ্গিত ছিল, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই গুলি চলে। কিন্তু ২৪ ঘণ্টার ব্য়বধানে, ৩৬০ ডিগ্রি ঘুরে যান মদন। বলেন, “এই গন্ডগোলের পিছনে কোনও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, কোনও বিবাদ, কোনও রাজনৈতিক ব্য়াপার নেই। সম্পূর্ণভাবে এটা জমির দখল নিয়ে লড়াই।’’ পাশপাশি, যাঁরা হামলাকারী, তাঁদেরকে খুন করার জন্য় সুপারি দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “যাদের বিরুদ্ধে গুলি চালাবার অভিযোগ এসেছে, আমি ৭ দিন আগে, তাদেরকে সাবধান করেছি। তাদের বিরুদ্ধে সুপারি দেওয়া হয়েছে। এক কোটি টাকা দেওয়ার। আমি নিজে পার্সোনালি তাদের সাবধান করেছি। তারা যখন তারাপীঠ যাবে, বর্ধমান রোডে তাদের মারবে। যাদের বিরুদ্ধে আজ গুলি চালানোর অভিযোগ এসেছে। আমি ব্যক্তিগত ভাবে তাদের বলেছি, তোরা ভুল রাস্তায় যাচ্ছিস। এই নাম, এই লোক তোদের মারার জন্য় সুপারি দিয়েছে। ’’ যদিও আড়িয়াদহকাণ্ডে এখনও কেউ গ্রেফতার হয়নি। গুলি চালানোর কথা স্বীকারও করেনি পুলিশ। তবে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

আরও পড়ুন:ডায়েট কোকে ক্যান্সারের বিষ ! সতর্ক করল WHO

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget