এক্সপ্লোর

Bankura Water Crisis:জল চাই, জল নাই...প্রতিবাদে হাঁড়ি-কলসি ফেলে অবরোধ শালতোড়ায় গ্রামের মহিলাদের!

Drinking Water Crisis: ভোট যায়, ভোট আসে। কিন্তু বেঁচে থাকার জন্য ন্যূনতম পরিশ্রুত, পানীয় জলের অভাব মেটে না। প্রতিবাদে তাই হাঁড়ি-কলসি নামিয়ে রাস্তা অবরোধ করলেন গ্রামের মহিলারা।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: ভোট যায়, ভোট আসে। কিন্তু বেঁচে থাকার জন্য ন্যূনতম পরিশ্রুত, পানীয় জলের অভাব মেটে না। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় প্রতিবাদে তাই হাঁড়ি-কলসি নামিয়ে রাস্তা অবরোধ করলেন গ্রামের মহিলারা। বাঁকুড়ার শালতোড়া ব্লকের সাতদেউলি গ্রামের ছবি এটি। 

বিশদ...
নলবাহিত পানীয় জলের জন্য পরিকাঠামো রয়েছে গ্রামে। কিন্তু নলই সার! মাসের পর মাস কেটে গেলেও সেখান থেকে জল আর বেরোয় না। ফলে গোটা গ্রামে পানীয় জলের পাশাপাশি গৃহস্থালীর কাজের জন্য প্রয়োজনীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। তার উপর গ্রীষ্মের তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে গ্রামে জল সরবরাহ স্বাভাবিক করা অথবা বিকল্প ব্যবস্থার দাবিতে রাস্তায় হাঁড়ি-কলসি নামিয়ে পথ অবরোধের রাস্তায় হাঁটলেন গ্রামের মহিলারা। এমনিতেই শালতোড়া ব্লকটি খরাপ্রবণ। তার উপর ফি-গ্রীষ্মে প্রবল জলকষ্ট কার্যত চেনা সঙ্গী। অথচ এই জলকষ্ট মেটাতে কোটি কোটি টাকা খরচ করে পাইপলাইন বসানো হয়েছিল।পাইপ লাইন বসিয়ে বাড়ি বাড়ি জলের সংযোগও দেওয়া হয় শালতোড়া ব্লকের সাতদেউলি গ্রামে। কিন্তু অভিযোগ, সেই পাইপলাইন দিয়ে জল মেলে না। গ্রামবাসীদের হাজার আবেদন নিবেদনে শেষ পর্যন্ত ট্যাঙ্কারে করে গ্রামে জল সরবরাহের উদ্যোগ নেয় প্রশাসন। তবে, সম্প্রতি সেই ট্যাঙ্কার পাঠানোর বিষয়টিও অনিয়মিত হয়ে পড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ফের প্রবল জলসঙ্কটের মুখে গোটা সাত দেউলি গ্রাম। হাতে গোনা কিছু পারিবারিক কুয়োর জলেই আপাতত বেঁচে রয়েছে গোটা গ্রামের। কিন্তু এভাবে আর কতদিন? কবে নলবাহিত পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে? জলসঙ্কট আরও কতটা তীব্র হলে তবে টনক নড়বে প্রশাসনের?
এমনই হাজারো প্রশ্ন নিয়ে, আজ স্থানীয় শালতোড়া মেজিয়া রাজ্য সড়কের পাবড়া মোড়ে এসে হাজির হন স্থানীয় মহিলারা। রাস্তায় হাঁড়ি কলসি নামিয়ে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ  রাজ্য সড়ক। পুলিশ ও প্রশাসনের অনুরোধেও আন্দোলনের বরফ গলেনি। বিক্ষোভকারীদের দাবি কোনও শুকনো প্রতিশ্রুতি নয়। আগে জল সরবরাহের ব্যবস্থা হবে, তার পর অন্য কথা। দীর্ঘ কয়েক ঘন্টা পর পুলিশ ও স্থানীয় ব্লক প্রশাসনের তরফে গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হলে স্বাভাবিক হয় পরিস্থিতি। আপাতত প্রশাসনের তরফে প্রতিনিয়ত দুবেলা পানীয় জল সরবরাহ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে।

আরও পড়ুন:বিকেলের পরই বদলে যাবে আবহাওয়া, ফের প্রকৃতির রুদ্ররূপ দেখবে কলকাতা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget