এক্সপ্লোর

Assembly Election Result 2023:তেলঙ্গানায় নয়া মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-ই, সর্বসম্মত সিদ্ধান্ত কংগ্রেসের

New CM Of Telangana:গুঞ্জন চলছিলই। মঙ্গলবার সন্ধেয় তাতে সিলমোহর দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

কলকাতা: গুঞ্জন চলছিলই। মঙ্গলবার সন্ধেয় তাতে সিলমোহর দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (K C Venugopal)। তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী (New Minister Of Telangana) হতে চলেছেন রেবন্ত রেড্ডি (Revant Reddy)। ৭ ডিসেম্বর তাঁর শপথগ্রহণ, খবর সূত্রে। 

সিদ্ধান্ত নিয়ে...
কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানালেন, সর্বসম্মত ভাবেই তেলঙ্গানা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেবন্ত রেড্ডিকে বেছে নিয়েছে দল। বিষয়টি নিয়ে বৈঠকে বসেছিলেন শীর্ষ কংগ্রেস নেতারা। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনের ওই বৈঠকেই রেবন্ত রেড্ডির নামে সিলমোহর পড়ে বলে খবর। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হওয়া ওই বৈঠকে বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, পি চিদম্বরম, রজনী পাটিল, মানিক্কম টেগোর, রভনীত সিং বিট্টু এবং তিরুবনন্তপুরমে সাংসদ শশী তারুর হাজির ছিলেন। সেখানেই সর্বসম্মত ভাবে রেবন্ত রেড্ডির নাম চূড়ান্ত হয়।

তবে দলীয় সূত্রে খবর, এই নিয়ে প্রথমে ঐক্যমতে পৌঁছতে পারেননি শীর্ষ কংগ্রেস নেতারা। সেই কারণেই শপথগ্রহণ অনুষ্ঠান পর্ব পিছোতে হয় বলে একাংশের দাবি। জট কাটাতে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, তেলঙ্গানার কংগ্রেসের তরফে দায়িত্বপ্রাপ্ত নেতা মানিকরাও ঠাকরে-সহ পর্যবেক্ষকদের দিল্লি যেতে হয়। পার্টি হাই কমান্ডের সঙ্গে কথা বলে জট কাটানোর জন্য তড়িঘড়ি এই পদক্ষেপ করেন তাঁরা। অতঃপর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা।

রেবন্ত রেড্ডি...
লোকসভা সাংসদ এবং দুই দফার বিধায়ক রেড্ডি রাজনৈতিক জীবন শুরু করেছিলেন আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হিসেবে। তবে ২০০৭ সালে বিধান পরিষদে নির্দল সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে টিডিএসে যোগ দেন তিনি। ২০০৯ সালে কোডাঙ্গাল থেকে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধানসভায় নির্বাচিত হয়ে আসেন। কিন্তু পরে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় টিডিএস ছাড়তে হয় তাঁকে। ২০১৭ সালে কংগ্রেসে আসেন রেবন্ত। তাঁকে তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান করা হয়। দলের অন্দরেই বহু বিরোধী রয়েছে ৫৪ বছরের এই নেতার। শোনা যায়, কংগ্রেসের কার্যপদ্ধতির খোলনলচে বদলে দিতে শুরু করেছিলেন রেবন্ত। তাতেই কংগ্রেসের অন্দরে ক্ষোভ শুরু হয়। তা সত্ত্বেও তাঁকে বড় মঞ্চের নেতা হিসেবে তুলে ধরেছিল দল। নির্বাচনের আগে একাধিক মিছিলে দেখা যায় তাঁকে। প্রকাশ্য জনসভা এবং সাক্ষাৎকারে বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কড়া সমালোচনা শানাতে শোনা যায় তাঁকে।

আরও পড়ুন:কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে মমতাকে কী কমিটমেন্ট 'ভাইজানের' ?

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget