এক্সপ্লোর

Lok Sabha Election 2024: লোকসভা ভোটের প্রার্থীতালিকা প্রকাশ করল ISF

Lok Sabha Poll 2024: লোকসভা ভোট শুরু হতে আর এক মাসও বাকি নেই, এবার প্রার্থীতালিকা ঘোষণা করল ISF।

কলকাতা: এবার লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রার্থীতালিকা প্রকাশ করল ISF। ৮ আসনে প্রার্থী ঘোষণা করল আইএসএফ। যদিও প্রথম দফার প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবারের নাম। 

কোন কেন্দ্রে কে প্রার্থী? 

  • মালদা উত্তর: আইএসএফ প্রার্থী মহম্মদ সোহেল
  • জয়নগর: আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার
  • মুর্শিদাবাদ: আইএসএফ প্রার্থী হাবিব শেখ
  • বারাসাত: আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়
  • বসিরহাট: আইএসএফ প্রার্থী মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা
  • মথুরাপুর: আইএসএফ প্রার্থী অজয়কুমার দাস
  • শ্রীরামপুর: আইএসএফ প্রার্থী সাহারিয়ার মল্লিক
  • ঝাড়গ্রাম: আইএসএফ প্রার্থী বাপি সোরেন

১৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, কৃষ্ণনগর, দমদম, যাদবপুর, কলকাতা দক্ষিণ, শ্রীরামপুর, হুগলি, তমলুক, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব,আসানসোল এবং আলিপুরদুয়ারে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গতকাল প্রথম দফায় ৭ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে কংগ্রেস (Congress) । অধীর চৌধুরি (Adhir Ranjan Chowdhury) জানান,  'বহরমপুর, জঙ্গিপুর, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, পুরুলিয়া, বীরভূমে প্রার্থী দেবে কংগ্রেস। পুরুলিয়ায় নেপাল মাহাতো, জঙ্গিপুরে মোর্তাজা হোসেন সহ ৭টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা অধীর চৌধুরীর। এর আগে সূত্র মারফত জানা যায়, কংগ্রেসকে ১০ থেকে ১২টি এবং ISF-কে তিনটে আসন ছাড়তে পারে বামেরা। ডায়মন্ড হারবার, বারাসাত ও উলুবেড়িয়ার মধ্য়ে ২টি আসন নৌশাদ সিদ্দিকির দলকে ছাড়া হতে পারে। আর এবার প্রথম দফায় ৮ আসনে প্রার্থী ঘোষণা করল ISF।

ISF-এর প্রার্থী তালিকায় যদিও নেই ডায়মন্ড হারবারের নাম। অতীতে একাধিকবার ডায়মন্ডহারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন খোদ নৌশাদ সিদ্দিকি। দিনকয়েক আগে ভাঙড়ের বিধায়ক বলেন, “দলের একটা গঠনতন্ত্র আছে। সেখানে আলোচনা হচ্ছে। পক্ষে-বিপক্ষে মত দিচ্ছে। চূড়ান্ত ফয়সালা হয়নি। জোট সংযুক্ত মোর্চার আমি বিধায়ক। সংযুক্ত মোর্চা ছিল। এখন সংযুক্ত মোর্চা বামেরা রাখবে কি রাখবে না বামেদের ওপর নির্ভর করছে। আমরা তো জোটের জন্য এখনও দরজা খুলে রেখেছি। লেফট কী করবে দেখা যাক।বিজেপিকে হারানো, তৃণমূলকে পরাস্ত করার জন্য জোট করতে চায় কী চায় না, লেফটের ওপর নির্ভর করছে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Tapas Roy: 'একমাত্র শিল্প বেআইনি নির্মাণ' মেয়রের পদত্যাগ দাবি করে মন্তব্য তাপস রায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget