এক্সপ্লোর

মালদায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ৩ পঞ্চায়েত সদস্য সহ হাজারখানেক কর্মী-সমর্থকের

Loksabha Election 2024: মালদার হরিশচন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা হল ২৩টি। গত পঞ্চায়েত নির্বাচনে ১৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস।

করুণাময় সিংহ, মালদা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগেই ফের দলবদলের ঘটনা ঘটল মালদায় (Malda)। বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএমের (CPI(M)) তিনজন পঞ্চায়েত সদস্য সহ হাজারখানেক কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। এরপরই তৃণমূলের তরফে দাবি করা হয়, মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে শামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা। যদিও ভয় এবং প্রলোভন দেখিয়ে ওই তিনজন সদস্য ও কর্মী সমর্থকদের দলবদল করানো হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।

আরও পড়ুন: Loksabha Election 2024: মোতায়েন ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোচবিহারে চলছে শেষ মুহূর্তে ভোটের প্রস্তুতি

মালদার হরিশচন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা হল ২৩টি। গত পঞ্চায়েত নির্বাচনে ১৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। বাকিগুলির মধ্যে সিপিএমের দখলে ছিল চারটি আসন ও কংগ্রেসের দখলে দুটি। বৃহস্পতিবার সিপিএমের চারজন সদস্যের মধ্যে তিনজন যোগ দেওয়ার ফলে তৃণমূলের পক্ষে সংখ্যাটি বেড়ে দাঁড়াল কুড়িতে। আজ সকালে দৌলতপুরের গ্রাম পঞ্চায়েতের ডাহুরা, বালাপাথর ও লাতাসি বুথের তিনজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। হরিশচন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমহল হোসেনের হাত ধরে এই দলবদল কর্মসূচি সম্পন্ন হয়।

এপ্রসঙ্গে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে আসা ওই তিনজন সদস্য জানান, উন্নয়নে শামিল হতেই দলবদল করেছেন তাঁরা। একই সুরে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তাজমুল হোসেন বলেন, মমতা বন্দ্য়োপাধ্যায় ছাড়া কেউ উন্নয়ন করতে পারবেন না। সেই বিষয়টি বুঝতে পেরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সিপিএমের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ওই কর্মী-সমর্থকরা। যদিও সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস কটাক্ষ করে বলেছেন, ভয় ও প্রলোভন দেখিয়ে ওই দলবদল কর্মসূচি করানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালের পর থেকেই প্রতি নির্বাচনের আগেই বিরোধীদের দল ভেঙে নিজেদের দল বাড়ানোর অভিযোগ ওঠে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে শামিল হওয়ার জন্যই সবাই তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবি করে ঘাসফুল শিবির।  

আরও পড়ুন: EVM vs VVPAT: EVM-এর পরিবর্তে ব্যালট ফেরানোর দাবি, কমিশনকে নির্বাচনের পবিত্রতা রক্ষা করতে বলল আদালত
  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget