এক্সপ্লোর

Panchayat Election : রক্তস্নাত রাজ্য, সৌগত, চিরঞ্জিৎ থেকে হুমায়ুন, তৃণমূলের অন্দরেই ক্রমশ জোরাল হচ্ছে প্রতিবাদের সুর

TMC : সংখ্য়াটা কি বাড়বে ? না কি মুখ বন্ধের নির্দেশ আসবে ?  সেই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে।

কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, সৌভিক মজুমদার, কলকাতা : পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) ঘিরে চারিদিকে হিংসা, হানাহানি, সংঘর্ষ, লাশের সারি। রাজ্যজুড়ে এই পরিস্থিতিতে তৃণমূলের অন্দরেই ক্রমশ জোরাল হচ্ছে প্রতিবাদের সুর। সৌগত রায় থেকে শুভাপ্রসন্ন, হুমায়ুন কবীর থেকে চিরঞ্জিত। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে, গণতন্ত্রের উৎসবে সহনাগরিকদের মৃত্যুতে আক্ষেপ ঝড়ে পড়ছে সবার গলাতেই। বিলম্বিত বোধোদয় বলে কটাক্ষ বিরোধীদের।

১০, ২০, ৩০ থেকে বাড়তে বাড়তে ৪০-এ পৌঁছে গেছে মৃতের সংখ্যা। গ্রাম বাংলা দখলের ভোটপর্বে ৩৩ দিনে রাজ্যে এখনও পর্যন্ত ঝরে গিয়েছে ৪০ টি প্রাণ ! রক্তস্নাত রাজ্যে তৃণমূলের অন্দরেও প্রতিবাদের ভাষা জোরাল হতে শুরু করেছে। হুমায়ুন কবীরের পর চিরঞ্জিৎ চক্রবর্তী, সৌগত রায়। তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্ন, প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন সকলে। সংখ্য়াটা কি বাড়বে ? না কি মুখ বন্ধের নির্দেশ আসবে ?  সেই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে।

তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) বিস্ফোরক মন্তব্য, 'কিছু নিষ্ফল আক্রোশ আছে আর যার কারণেই আমাদের দলের এত কর্মীর মৃত্যু হচ্ছে। বাঙালি হিসেবে আমি লজ্জিত।' গতকালই তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীর (Humayun Kabir) মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, 'খুব শকিং অবস্থা, ট্রমাটাইজড বলতে পারেন। সাংঘাতিক। আমরা আর কোনওদিন কি বাঙালি হিসেবে বেরোতে পারবনা এর থেকে?'

তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Sougata Roy) আবার সামনে এনেছেন কেন্দ্রীয় বাহিনীর (Central Force) প্রসঙ্গ। তিনি বলেছেন, 'কেন্দ্রীয় বাহিনী কিছুটা নিউট্রাল। আর লোকে তাদের ভয় পায় ! বিধানসভা এবং লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকে ! আরও শান্তিপূর্ণ হয়।' এদিকে, খোদ তৃণমূলের ঘনিষ্ঠ বিদ্বজ্জনও গণতন্ত্রের তথাকথিত উৎসবে এই মৃত্য়ুমিছিল দেখে শিউরে উঠছেন ! শিল্পী শুভাপ্রসন্ন বলেছেন, 'দেশের অন্য় কোনও রাজ্য়ে এমন হয় না। এত প্রাণ যাবে কীসের জন্য?' একের পর প্রতিবাদের ভাষার মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'এই বক্তব্য প্রত্যাহার করতে হবে কারণ এরা তো কোম্পানির কর্মচারী'।

রাত পোহালেই ভোটের রায়। কিন্তু, এই কান্নার আওয়াজ কি সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে না ?            

আরও পড়ুন- গণপিটুনি পুলিশকে, কমিশনের নিরাপত্তা ব্যবস্থাপনার বেআব্রু চিত্র, জমছে ক্ষোভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget