এক্সপ্লোর

PM Modi Speech Highlights: প্রয়োজন ছাড়া না বেরোনোর পরামর্শ মোদির, কীভাবে বিজেপির ভোটপ্রচার বঙ্গে?

কীভাবে হবে সেই জনসভা? কী বলছেন বিজেপি নেতারা?

কলকাতা: খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বেরোবেন না। জাতির উদ্দেশে ভাষণে সাধারণ মানুষের কাছে আবেদন প্রধানমন্ত্রীর। দেশজুড়ে উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। আছড়ে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে দেশের মানুষের কাছে এই আবেদেন রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে রাজ্যে চলছে বিধানসভা ভোটগ্রহণ। এখনও বাকি তিন দফার ভোট। এরই মধ্যে এরাজ্যে ৪ জনসভা রয়েছে খোদ প্রধানমন্ত্রীর। কীভাবে হবে সেই জনসভা? কী বলছেন বিজেপি নেতারা?

এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ভোট গণতন্ত্রের উৎসব। ভোটটা জরুরি। তাই প্রধানমন্ত্রীর জনসভায় ৫০০ জনের বেশি জায়গা দেওয়া হবে না। ওই সংখ্যক মানুষ নিয়েই জনসভা হবে। একই সুর শোনা গেল বিজেপি নেতা প্রণয় রায়ের গলাতেও। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ৫০০ জন সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজেপি রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, আমরা সব রকম নিয়ম মেনে মিটিং করছি। এর থেকে প্রমাণিত হয়, আমরা কতখানি সচেতন এই ব্যাপারে। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সশরীরে আসবে। কিন্তু লোক থাকবে ৫০০ জন।

কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। সেক্ষেত্রে মিটিং করবেন না কি করবেন না? প্রশ্নের উত্তরে জয়প্রকাশ মজুমদার বলেন, নির্বাচন প্রয়োজনীয়তার মধ্যেই পড়ে। সামনের ৫ বছর সিদ্ধান্ত হবে। পশ্চিমবঙ্গ কোনদিকে যাবে সেটা ঠিক হবে। এটা অপ্রয়োজনীয় মনে করার কোনও কারণ নেই। তাঁর কথায়, কোভিড এসেছে বলে পরিস্থিতি খারাপ হয়েছে। একদিনের মধ্যে ১৩০ কোটি মানুষের জন্য টিকা তৈরি করা যায় না। প্রধানমন্ত্রী প্রয়োজন ছাড়া বেরোতে না করেছেন। কিন্তু লকডাউনের কথা বলেননি।

এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বেরোবেন না। এই মুহূর্তে দেশকে লকডাউনের থেকে বাঁচাতে হবে। লকডাউন এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget