এক্সপ্লোর

Bhangar News: সওকত মোল্লার গ্রেফতারির দাবিতে পোস্টার ভাঙড়ে, পালটা জবাব তৃণমূল বিধায়কের

Bhangar News: ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল ভাঙড়ে। বিষয়টিকে নিয়ে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। যদিও একে পাত্তা দিতে চাননি সওকত মোল্লা।

রঞ্জিত হালদার, ভাঙড়: ভাঙড়ের একসময়ের বেতাজ বাদশা আরাবুল ইসলাম বর্তমানে জেলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এর মধ্যেই তৃণমূল বিধায়ক সওকত মোল্লার (TMC MLA Saokat Molla) গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল ভাঙড়ে (Bhanger)। ঘটনাটি ঘটেছে কলকাতা পুলিশের পোলেরহাট থানা এলাকার শ্যামনগরে। সওকত মোল্লার সভার আগেই এই পোস্টার (Poster) পড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা নামে পড়ল একাধিক পোস্টার। আর এই পোস্টারগুলিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। ওই পোস্টারে লেখা রয়েছে, "ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করল সেই খুনের দায়ে আরাবুল জেলে, সওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও!"

এর পাশাপাশি ওই পোস্টারে আরও লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমা গুলির মাস্টারমাইন্ডের এই ভাঙড়ে ঠাঁই নাই। এই ধরনের লেখাসমৃদ্ধ পোস্টার ছাড়াও এলাকার চারিদিকে রয়েছে আরও একাধিক পোস্টার। পরিবেশ রক্ষা কমিটির নামে ওই পোস্টারগুলি মারা হয়েছে।

এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বলেন, "যাঁরা পোস্টার মারছেন তাঁরা আমাদের আর্শীবাদ করছেন। ওনারা যত এমন করবেন তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে।"

আরও পড়ুন: Mamata Banerjee : 'যদি ভোট না দেন, আধার বাতিল করে দেবে', CAA বিরোধিতায় এবার মুখ্যমন্ত্রীর নতুন তত্ত্ব

প্রসঙ্গত উল্লেখ্য, ভাঙড় একদা শক্ত ঘাঁটি থাকলেও এখন কার্যত তৃণমূলের গলার কাঁটায় পরিণত হয়েছে। সেখানে লাগাতার অশান্তি ও গত বিধানসভা নির্বাচনে আইএসএফের নৌশাদ সিদ্দিকির-এর কাছে পরাজয়। সব কিছুর নেপথ্য়ে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। এই প্রেক্ষাপটেই গত পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের সংগঠনের হাল ফেরাতে ও গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার হাতে। এখন সেই ভাঙড়েই বিতর্কিত পোস্টার পড়ল সওকত মোল্লার নামে।  এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget