এক্সপ্লোর

Sukanta Majumdar: লোকসভায় আসন বাড়ানোই লক্ষ্য, শাহি-সাক্ষাতের পর বললেন সুকান্ত, অগাস্টে বাংলা সফরে শাহ

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচন ব্যাপক হিংসা, অশান্তি নিয়ে এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন শাহ। এদিন সুকান্তের সঙ্গে বৈঠক করেন তিনি।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসা, অশান্তি, খুনোখুনি ঘটেছে বিস্তর (Panchayat Elections 2023)। নির্বাচনী ফলাফল প্রকাশের পরও বিরতি নেই তাতে। সেই আবহেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করলেন বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ভোট পরবর্তী হিংসা নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে বিজেপি-সূত্রে খবর (BJP)। সাক্ষাৎ শেষে সুকান্ত জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে অবশ্যই ভাল করবে বিজেপি। 

পঞ্চায়েত নির্বাচন ব্যাপক হিংসা, অশান্তি নিয়ে এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন শাহ। এদিন সুকান্তের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ধে ৬টা নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় দু'জনের মধ্যে। বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দু'জনের মধ্যে। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা নিয়েও কথা হয়। এর আগে, নির্বাচন চলাকালীনও সুকান্তের সঙ্গে ফোনে দু'বার কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

শাহি-বৈঠক সেরে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখই হন সুকান্ত। তিনি বলেন, "অগাস্টে বাংলা সফরে আসবেন অমিত শাহ। বাংলায় বিজেপি-র কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জনসভাও করবেন।" তৃণমূলকে আক্রমণ করে সুকান্ত বলেন, "বিজিত বিজেপি কার্যকর্তাদের দলে যোগ দেওয়াচ্ছে তৃণমূল। তার জন্য বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে। আগামী দিনে বাংলা থেকে তৃণমূলকে সমূলে উৎপাটিত করব আমরা।" বাংলায় হিংসা কমাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ করেন সুকান্ত। 

আরও পড়ুন: Amit Shah: রক্তক্ষয়ী সন্ত্রাসের মধ্যেও আসন বেড়েছে BJP-র, বললেন শাহ, ৩৮-এর থেকে ২২ বুঝি বেশি! পাল্টা অভিষেক

পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে এদিন মুখ খোলেন শাহও। ট্যুইটারে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপি-কে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে, যাতে প্রমাণিত যে আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে'।

শাহের ট্যুইট নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "৩৮ যদি ২২-এ নামে, সেটা বাড়া না কমা! অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওঁর যদি মনে হয় বিজেপি-র ভোট বেড়েছে, তাহলে বিজেপি-র বেড়েছে! এমন লোক যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, যিনি মনে করেন ২২, ৩৮-এর থেকে বেশি, তাহলে দেশের অবস্থা কেমন অনেক, বুঝতে পারছি আমরা সবাই।" যদিও সুকান্তের দাবি, ২০২৪-এর লোকসভা নির্বাচনে দ্বিগুণ ভোটে তৃণমূলকে হারাবে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget