এক্সপ্লোর

WB Election 2021: আগে বলেছিলেন 'বিকৃত করে অপপ্রচার', এবার পুরো ভিডিও প্রকাশ কৌশানীর

১২ সেকেন্ডের একটা ভাইরাল ভিডিও ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

প্রদ্যোৎ সরকার ও রুমা পাল, নদিয়া: ১২ সেকেন্ডের একটা ভাইরাল ভিডিও। তৃতীয় দফা ভোটগ্রহণের তিনদিন আগে তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি।

ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, কৃষ্ণনগর-উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় বলছেন,"এদিকে আয়, এদিকে আয়। বাবা বিজেপি? ঘরে সবার কিন্তু মা বোন আছে, ভোটটা ভেবে দিবি।" এবিপি আনন্দ এই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি। 

কৌশানীর এই ভিডিও শেয়ার করে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে সরব হয়েছে বঙ্গ বিজেপি। তাদের ট্যুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে- বাংলার মহিলাদের শাসাচ্ছেন কৌশানী, এটাই পিসির সংস্কৃতি। বাংলার মহিলারা পিসির শাসনে মোটেই সুরক্ষিত নন। 

কিন্তু বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী। তাঁর পাল্টা অভিযোগ, পুরো কথা না দেখিয়ে বক্তব্যের একটা অংশকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে বিজেপি।

 

 

কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী বলেন, একটা ভিডিও রিসেন্টলি সার্কুলেট হচ্ছে। যেটা আমাদের বিরোধী আইটি সেল থেকে প্রোপাগেট হয়েছে অ্যান্ড সব জায়গায় ভাইরাল করা হচ্ছে। আমি বলেছিলাম বাংলায় দিদির শাসনে মহিলারা সুরক্ষিত। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, হাথরসে ভয়াবহ পরিস্থিতি। তাই ভোটটা যেন ভেবে দেয়। আমার বক্তব্যের একটা অংশ কেটে চালাচ্ছে। আমি আমার টিমকে বলব পুরোটা দেখাতে। 

এমনকী, নিজের বক্তব্যের সমর্থনে এদিন পুরো ভিডিওটিও দিয়েছেন কৌশানী। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "এদিকে আয়, এদিকে আয়। বাবা বিজেপি? ঘরে সবার কিন্তু মা বোন আছে, ভোটটা ভেবে দিবি। মা-বোনদের সুরক্ষার কথা ভেবে দিবি। দিদি না থাকলে মা-বোনরা সুরক্ষিত থাকত না।" এবিপি আনন্দ এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। 

তবে তৃণমূলের তারকা প্রার্থীর উত্তরকে গুরুত্ব না দিয়ে ভোটের মুখে আক্রমণ বজায় রেখেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, খুব তাড়াতাড়ি তৃণমূলের ভাষা রপ্ত করে ফেলেছেন। ভবিষ্যৎ কী, ভোটে দাড়িয়ে বুঝতে পারছেন। যে ভাষায় হুমকি দিচ্ছেন, প্রার্থী হিসেবেও তিনি সেই ভাষাতেই বলছেন। এটাই তৃণমূলীরা করেন। এটাই ওদের স্কুলিং।

আবার তাঁদের প্রার্থীর পাশে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। দলীয় মুখপাত্র শশী পাঁজা বলেন, আমার মা-বোন আমার। আর অন্যকে অপমান করে। বিজেপি এমনই। সেটাই বলার চেষ্টা করেছে। 

এই বিতর্কের মধ্যেই শনিবার আসাননগরের ডফরপোতায় প্রচারের সময় কৌশানীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা।  পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল সমর্থকরা।  দু’ পক্ষের হাতাহাতি হওয়ার উপক্রম হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget