এক্সপ্লোর

WB Election 2021 News: কোনও বাহিনীতেই ভয় নেই, ‘খেলা হবে’,  স্লোগান দিয়ে মন্তব্য তৃণমূল নেতার, ‘গায়ে ব্যথা হবে’, পাল্টা কটাক্ষ বিজেপির

কোচবিহারের পর এবার মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সভায় ‘খেলা হবে’ স্লোগান। কেন্দ্রীয় বাহিনী বল করবে আর আমরা ছয়-চার মারব, মন্তব্য তৃণমূলের জেলা সহ সভাপতির। বেশি খেললে গায়ে ব্যথা হবে, পাল্টা কটাক্ষ বিজেপির গলায়!

করুণাময় সিংহ, মালদা: এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগে ‘খেলা হবে’ জ্বরে কার্যত কাঁপছে রাজ্য। শাসক-বিরোধী কেউ-ই বাদ যাচ্ছেন না! এই প্রেক্ষাপটে এবার মালদায় তৃণমূলের জনসভা থেকে উঠল ‘খেলা হবে’ স্লোগান!

সোমবার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের জনসভা ছিল। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি। সেখানেই ‘খেলা হবে’ স্লোগান দেন জেলা তৃণমূলের সহ সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায়। সভা শেষের পর স্লোগানের ব্যাখ্যাও দেন তিনি।

মালদার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘খেলা হবে। আধাসামরিক বা ফুল সামরিক বাহিনী আসুক? বিজেপি ওসবকে ভয় পায়। আমাদের কোনও ভয় নেই। কী করবে বাহিনী। ওরা বলব করবে আমরা ছয় চার মারব। ছোট স্কোর করব না। ভোটাররা বাক্সে খেলবে। আর আমরা বাইরে দাঁড়িয়ে প্রোটেকশন দেব। মিটিং মিছিলে খেলা হবে।’’

পিছিয়ে নেই বিজেপিও! তাদের কটাক্ষ বেশি খেলতে গেলে গায়ে ব্যথা হবে। মালদার বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, ‘‘তৃণমূল খেলতে আসলে হাতে পায়ে ব্যথা হবে। গ্রামে গঞ্জে খেলা হবে বলে বেড়াচ্ছেন, আমাদের কর্মীরা সবাই অলরাউন্ডার। কী খেলা হবে আমরা দেখিয়ে দেব।’’

মালদায় মোট বিধানসভা আসন রয়েছে ১২টি। ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই জেলায় খাতা খুলতে পারেনি তৃণমূল। কংগ্রেস ৮, সিপিএম ২, বিজেপি ১ এবং নির্দল ১টি আসনে জয়ী হয়। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী,

তৃণমূল ২টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ৬টি আসনে এবং কংগ্রেস বাকি চারটি আসনে এগিয়ে।

মালদার যে দুটি আসনে শাসকদল এগিয়ে রয়েছে তারমধ্যে একটি হল হরিশ্চন্দ্রপুর। যেখানে এবার ‘খেলা হবে’ স্লোগান তুলে প্রচারে নামল তৃণমূল!

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget