এক্সপ্লোর

Soumitrisha Kundoo: আদৃত-কৌশাম্বির বিয়ে সারা, 'নতুন শুরু'-র কথা ঘোষণা সৌমিতৃষারও

Soumitrisha New Film: নিজের দ্বিতীয় ছবির কাজ আজ থেকে শুরু করলেন সৌমিতৃষা। নতুন ছবি '১০ই জুন'-এর শ্যুটিং শুরু হল আজ থেকে

কলকাতা: সম্প্রতি, পর্দায় তাঁর 'উচ্ছেবাবু'-র বিয়ে উপলক্ষ্যে বারে বারেই শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। ধারাবাহিকের নায়ককে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে আসরে উপস্থিত ছিলেন না পর্দার নায়িকা। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। তবে, এক নতুন অধ্যায় শুরু করলেন শুরু করলেন সৌমিতৃষাও। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

কী সেই নতুন শুরু? নিজের দ্বিতীয় ছবির কাজ আজ থেকে শুরু করলেন সৌমিতৃষা। নতুন ছবি '১০ই জুন'-এর শ্যুটিং শুরু হল আজ থেকে। এর আগে, দেব (Dev)-এর প্রযোজনায় ও তাঁরই বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিতৃষা। 'প্রধান' ছবিই ছিল তাঁর কেরিয়ারের প্রথম ছবি। এরপরে, ফের নতুন ছবির কাজ শুরু করলেন সৌমিতৃষা। ছবির নাম '১০ই জুন'। সৌমিতৃষার বিপরীতে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে। 

সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরাকে পুজো করা, মহরতের ছবি। অর্থাৎ আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। সৌমিতৃষা ও সৌরভ ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী ও মৌসুমী দাস। কলকাতা ও ব্যান্ডেলের আশেপাশেই হবে ছবির শ্যুটিং। আজ থেকে শুরু হল সেই কাজ। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা। 

কেন শিরোনামে উঠে এসেছিলেন সৌমিতৃষা? আদৃত-কৌশাম্বির বিয়ের সঙ্গে কিই বা সম্পর্ক ছিল তাঁর? গুঞ্জন শোনা যায়, 'মিঠাই' ধারাবাহিক চলাকালীনই নাকি সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল আদৃত ও সৌমিতৃষার। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের যতই মন ছুঁয়ে যাক না কেন, বাস্তবে নাকি একে অপরের সঙ্গে প্রায় কথোপকথন বন্ধ হয়ে গিয়েছিল তাঁদের। এই সম্পর্ক খারাপ হওয়ার নেপথ্যে কৌশাম্বিকেই দায়ি করেন অনেকে। সেই সময়ে নাকি সম্পর্ক ছিল আদৃত ও কৌশাম্বির মধ্যেই। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি তাঁদের ৩ জনের কেউই। এমনকি নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি আদৃত ও কৌশাম্বিও। বিয়ের খুব কম সময় আগেই নিজেদের সম্পর্কে সিলমোহর দেন আদৃত ও কৌশাম্বি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

আরও পড়ুন: Pavitra Jayaram Death: বাসের ধাক্কায় পথেই মৃত্যু জনপ্রিয় টেলি তারকার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget