এক্সপ্লোর

Raghu Dakat: দেবের 'রঘু ডাকাত'-এ নতুন চমক! থাকছেন অনির্বাণ ভট্টাচার্য ও রূপা গঙ্গোপাধ্যায়

Anirban Bhattacharya and Roopa Ganguly: দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স  ও এসভিএফ হাত মিলিয়ে এবার পুজোয় নিয়ে আসছে 'রঘু ডাকাত'।

কলকাতা: জল্পনা ছিলই, অবশেষে স্পষ্ট হল 'রঘু ডাকাত'-এর কাস্টিং। দেব (Dev) অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'রঘু ডাকাত' ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya)। আগেই জানা গিয়েছিল এই ছবিতে দুই নায়িকার ভূমিকায় থাকবেন সোহিনী সরকার (Sohini Sarkar) ও ইধিকা পাল (Idhika Paul)। এছাড়াও এই ছবিতে থাকছেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। সরস্বতী পুজোর দিন হয়ে গেল এই ছবির মহরত। 

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স  ও এসভিএফ হাত মিলিয়ে এবার পুজোয় নিয়ে আসছে 'রঘু ডাকাত'। এই ছবি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকালের স্বপ্ন। অনেকদিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল এই ছবির। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে এই ছবির। আর আজ হয়ে গেল এই ছবির মহরত। সেখানেই হাজির থাকলেন ছবির প্রায় সব কাস্টিং। দেবের সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে অভিনয় করেছেন ইধিকা। দেবের সঙ্গে এটি দ্বিতীয় ছবি হতে চলেছেন ইধিকার। পরিচালক ধ্রুবর সঙ্গে এই প্রথম কাজ করবেন সোহিনী ও ইধিকা দুজনেই।

সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে দেবের সঙ্গে কাজ করেছেন ইধিকা। টলিউডে এটাই তাঁর প্রথম কাজ ছিল। 'রঘু ডাকাত' ইধিকার দ্বিতীয় কাজ হতে চলেছে টলিউডে। অন্যদিকে ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন সোহিনী সরকার। পিরিয়ড ড্রামাতেও কাজ করেছেন তিনি। সেই সোহিনীকে এবার 'রঘু ডাকাত' ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তবে সোহিনী ও ইধিকাকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক বা প্রযোজক কেউই। 

ধ্রুব বন্দ্যোপাধ্যায় বারে বারেই বলেছিলেন তিনি পিরিয়ড ড্রামা নিয়ে কাজ করতে ভালবাসেন। সেই সঙ্গে তিনি ছোটদের মাথায় রেখেই কাজ করতে চান। ধ্রুবর বাকি ছবিগুলি যেমন 'গোলন্দাজ', বা 'দুর্গেশগড়ের গুপ্তধন' প্রত্যেকটা ছবিই তৈরি করেছিলেন ধ্রুব ছোটদের কথা মাথায় রেখে। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব বলেছিলেন, তিনি একসঙ্গে একাধিক ছবি নিয়ে কাজ করতে পারেন না। সেই কারণেই তিনি একটা ছবি শেষ করে এরপরে পরের ছবিতে হাত দেন। ধ্রুবর শেষ ছবি ছিল 'বগলমামা জুগ জুগ জিও'। সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন খরাজ। 'রঘু ডাকাত' দেবের সঙ্গে ধ্রুবর দ্বিতীয় কাজ হতে যাচ্ছে। এর আগে গোলন্দাজ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anirban Bhattacharya (@anirbanbhattacharyaofficial)

আরও পড়ুন: Rakhi Gulzar: 'সেটে সরস্বতী ঠাকুর আসলে পুজো হবেই', নিজের হাতে সবাইকে ভোগ রেঁধে খাইয়েছিলেন রাখী গুলজার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget