এক্সপ্লোর

Rahul Banerjee Death: রাহুলের মৃত্যুতে বন্ধ জোড়া ধারাবাহিক, দেড় মাস কাজ বন্ধ আর্টিস্ট-টেকনিশিয়ান্সদের! ফুঁসে উঠলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়

Bhaskar Banerjee: লীনা গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। বিশ বাঁও জলে তাঁর যাবতীয় প্রযোজনা সংস্থার কাজ

কলকাতা: তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রয়াত হন, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। ধারাবাহিক, 'ভোলে বাবা পার করেগা'-র শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে যান রাহুল, কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই ঘটনার পর থেকেই চ্যানেলের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় এই ধারাবাহিক। এখানেই শেষ নয়, যে প্রযোজনা সংস্থা এই ধারাবাহিক প্রযোজনা করছিল, সেই সংস্থাকে বয়কট করা হয়েছে। লীনা গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। বিশ বাঁও জলে তাঁর যাবতীয় প্রযোজনা সংস্থার কাজ। কিন্তু এর ফলে, আদপে ক্ষতি হচ্ছে কাদের? সোশ্যাল মিডিয়ায় বর্তমান পরিস্থিতি নিয়ে খোলা চিঠি লিখলেন, অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee)। 

কী লিখেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়?

সোশ্যাল মিডিয়ায় এদিন ভাস্কর বন্দ্যোপাধ্যায় লেখেন, 'রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন, দেড় মাস হল। এই যন্ত্রণা জীবনেও যাবার নয়। কিন্তু সেই জন্য যে কাজগুলো বন্ধ করে দিল আর্টিস্ট ফোরাম, এবং তার জন্য যে সমস্ত পরিবার আজ প্রচন্ড অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন, তাঁদের জন্য কী করছেন তাঁরা? এইসব মানুষদের কী অপরাধ? আর্টিস্ট ফোরামের যখন কাজ নেওয়ার ক্ষমতা নেই, তখন কাজ কেড়ে নেওয়ার অধিকার তাঁদের কে বা কারা দিলেন? তদন্ত চলছে, আমার বিশ্বাস একদিন সত্যিটা ঠিকই বেরিয়ে আসবে। কিন্তু যে সমস্ত আর্টিস্ট, টেকনিশিয়ান্সরা আজ দেড় মাস ধরে কর্মহীন, সেই মানুষগুলোর তো কোনও অপরাধ ছিল না। তাঁদের কথা আর্টিস্ট ফোরামের মাথারা ভাবছেন কি?'

ভাস্কর আরও লিখেছেন, 'এর ফলে চ্যানেল বা প্রযোজকের কোনও ক্ষতি হল কি? যাঁরা এই সিদ্ধান্ত নিলেন, তাঁদের ক্ষতি হল কি? ক্ষতি হল আর্টিস্ট ফোরামের সেই সমস্ত সভ্যদের, যাঁরা ওই ২টি ধারাবাহিকের নিয়মিত অংশ ছিলেন। যাঁরা ফোরামকে ছাতা হিসেবে গণ্য করেন। ভবিষ্যতে এরকম হঠকারি সিদ্ধান্ত নেওয়া আগে একবার ভাববেন। ঠাণ্ডা ঘরে বসে সিদ্ধান্ত না নিয়ে, মাঠে নেমে নিজের সভ্যদের কীভাবে রক্ষা করা যায়, তাঁদের মাথায় কীভাবে ছাতা ধরা যায় সেই চেষ্টা করুন। তদন্ত তদন্তের পথে চলুক, কিন্তু সেই জন্য কিছু নিরপরাধ মানুষ, যাঁরা বাৎসরিক চাঁদা দেন, তাঁরা চরম ভোগান্তির শিকার হবেন কেন? ভবিষ্যতের দিকে তাকিয়ে এইরকম হঠকারি সিদ্ধান্ত নেওয়ার আগে, নিজেদের দিকে না তাকিয়ে, একটু নিজেদের সংগঠনের সভ্যদের দিকে তাকাবেন। তাতেই সংগঠন মজবুত হবে। নাহলে শেষের দিন আর বেশি দূরে নেই... এটাই আমার সহজ কথা।'

আরও পড়ুন: Rahul Banerjee: 'নধরের ভেলা' দেখতে সহজকে সঙ্গে করে এলেন প্রিয়ঙ্কা, রাহুলের মৃত্যুর পরে এই প্রথমবার!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget