এক্সপ্লোর

Bhaswar Chatterjee on Tarun Majumdar: 'আলো মুক্তির আগে তরুণ মজুমদার বলেছিলেন, আমার ছবি কি কেউ দেখবে?'

Bhaswar Chatterjee on Tarun Majumdar demise: তখন মোবাইল ছিল না, ল্যান্ডফোনেই প্রথম ফোনটা এসেছিল। ২০ বছর আগে ফোনের ওপার থেকে,  'আমি তরুণ মজুমদার বলছি' শুনে যেন দম বন্ধ হয়ে এসেছিল অভিনেতার।

কলকাতা: আজ সকালে দুঃসংবাদটা শুনতেই তাঁর মনে ভিড় করে এসেছিল একরাশ স্মৃতি আর মনখারাপ। তখন মোবাইল ছিল না, ল্যান্ডফোনেই প্রথম ফোনটা এসেছিল। ২০ বছর আগে ফোনের ওপার থেকে,  'আমি তরুণ মজুমদার বলছি' শুনে যেন দম বন্ধ হয়ে এসেছিল অভিনেতার। কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumdar)-এর প্রয়াণের পরে, ২০ বছর আগের স্মৃতি ছবির মতোই মনে পড়ে যাচ্ছিল অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaskar Chatterjee)-এর। সোশ্যাল মিডিয়ায় পুরনো একটা ছবির সঙ্গে স্মৃতির সবটা লিখে ফেললেন ভাস্বর। 

সোশ্যাল মিডিয়ায় ভাস্বর লিখছেন, 'কি বলব, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আজ থেকে ঠিক ২০ বছর আগে আমার ল্যান্ডলাইন বেজে উঠেছিল আর তারপর ওপাশ থেকে একজনের গলা, 'আমি তরুণ মজুমদার বলছি'। আমার অফিসে একবার আসতে পারবেন? গলা দিয়ে আওয়াজ বেরোয়নি ১ মিনিট। যেদিন 'আলো' ছবির চুক্তিতে স্বাক্ষর করেছিলাম, সেদিন চোখের জল ধরে রাখতে পারিনি। ওনার ছবিতে কাজ করা মানে অনেক কিছু পাওয়া। সত্যি তো তাই। বকুনি খেয়েছি, ভালবাসা পেয়েছি ঢের। আলো ছবির চিত্রনাট্যের একটা অংশ আমার কাছে আছে, যা সারা জীবনের সম্পদ হয়ে রইল। মনে আছে বিজলী সিনেমা হলে আলো মুক্তি পাওয়ার ঠিক আগে আমাদের বলেছিলেন, এই যুগে আমার এই ছবি কি কেউ দেখবে? আর ছবি মুক্তির পর যা হল তা ইতিহাস। নতুন প্রজন্মের ছেলেরা ওনার হাত ধরে বলত, কেন এত কাঁদালেন? ভাল থাকবেন জ্যেঠু।'

আরও পড়ুন: Release Date: ৮ জুলাই বড়পর্দায় আসছে পরাণ-লিলির 'সার্কাসের ঘোড়া'

তরুণ মজুমদারের প্রয়াণের পরে এবিপি আনন্দকে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraorty) বলছেন, 'নক্ষত্রপতন ঘটল আবার। আবার আমরা নিঃস্ব হলাম। মানুষটাকে এত বছর ধরে, আমার সারা জীবন ধরে অনুসরণ করেছি, ওনার থেকে নিষ্ঠা শিখেছি। উনি ছিলেন আমাদের শিক্ষক আমাদের গুরু। ওঁর পরিচালনায় আমার কাজ করা হয়ে ওঠেনি কখনও কিন্তু আমি ওঁর ছবির বিশাল বড় ভক্ত ছিলাম। উনি এত ধরণের ছবি করেছেন, শুধু সেগুলো দিয়েই একটা গোটা চলচ্চিত্র উৎসব করা যায়। আমরা করব। আবার ওঁর ছবি দেখব, সমৃদ্ধ হব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget