এক্সপ্লোর

Devi Chowdhurani Exclusive: ঘন জঙ্গলে সাপের উপদ্রব! চিকিৎসক, অ্যাম্বুল্যান্স নিয়ে দেবী চৌধুরানীর শ্যুটিংয়ের পরিকল্পনা শুভ্রজিতের

Shrabanti-Prosenjit: এমন এলাকায় শ্যুটিং মানেই অভিনেতা অভিনত্রী ছাড়াও প্রচুর মালপত্রের প্রয়োজন। যেখানে গাড়িই যেতে পারে না, সেখানে শ্যুটিং সম্ভব কিভাবে?

কলকাতা: ইতিহাস আর সাহিত্য মিশে রয়েছে যে গল্পে.. তাকে পর্দায় তুলে ধরা সহজ নয় মোটেই। বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ বঙ্কিম সাহিত্য। সেই সাহিত্যিকেরই রচিত কিংবদন্তি চরিত্র 'দেবী চৌধুরানী'-কে রুপোলি পর্দার ফ্রেমে বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। নভেম্বরে শুরু ছবির শ্যুটিং, কিন্তু ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিপর্ব। গল্পে ২৫০ বছর আগের যে ছবি তুলে ধরা হয়েছে, সেখান থেকে আমূল বদলে গিয়েছে বর্তমানের সেই সমস্ত জায়গার ছবি। রেকিতে বেরিয়ে, পুরুলিয়া, বীরভূম, ঝাড়খণ্ড ঘুরে শ্যুটিং লোকেসন ঠিক করে ফেলেছেন পরিচালক। কিন্তু কী কী প্রতিবন্ধকতা ছিল সেই পথে? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন শুভ্রজিৎ। 

যে যে জায়গা শ্যুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে, তা মোটেই জনপদের মাঝখানে নয়, ফলে প্রতিবন্ধকতাও রয়েছে প্রচুর। শুভ্রজিৎ বলছেন, 'রেকিতে বেরিয়ে আমি ও আমার টিমকে হামেশাই পায়ে হেঁটে স্পটে পৌঁছতে হচ্ছিল। বেশিরভাগ জায়গার পথই গাড়ি চলার জন্য অনুকূল নয়। মানুষের রোপণ করা নয়, আমাদের প্রয়োজন ছিল পুরনো জঙ্গলের। দেবী চৌধুরানীতে যে সময়কালের কথা বলা হয়েছে, তখন বাংলার দৃশ্যই অন্যরকম ছিল। এখন অধিকাংশ বনই ধ্বংস হয়ে গিয়েছে, তিস্তা সরে এসেছে। এক একটা দৃশ্যের জন্য আমাদের একাধিক লোকসনেরও প্রয়োজন হতে পারে। তবে রেকিতে গিয়ে বুঝলাম, কেবল গাছ বা পথের বাধা নয়, অধিকাংশ স্থানই বিপদসংকুল। কেউটে আর গোখরো সাপের আড্ডা। ভীষণ সাবধানে পা ফেলে চলতে হচ্ছিল। রোদচশমা পর্যন্ত খুলতে পারছি না ভয়ে, যদি গাছ থেকে সাপ ছোবল মারে!'

এমন এলাকায় শ্যুটিং মানেই অভিনেতা অভিনত্রী ছাড়াও প্রচুর মালপত্রের প্রয়োজন। যেখানে গাড়িই যেতে পারে না, সেখানে শ্যুটিং সম্ভব কিভাবে? পরিচালক বলছেন, 'জায়গা পাকা করে আলাদাভাবে সেখানে পথ বের করার কাজ করতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে অন্তত পায়ে চলা পথ বের করতে হবে। কার্যত রাজসূয় যজ্ঞ যাকে বলে। আমি সাপের এলাকায় গিয়েছি, গরমের দুপুরে পুরুলিয়া পাহাড়ে উঠেছি ট্রেক করে, কাঁটাঝাড় পেরিয়ে স্পটে পৌঁছেছি। কিন্তু আমার শিল্পীদের কখনোই সেই বিপদের মধ্যে ফেলব না আমি। শ্যুটিংয়ের অনুকূল করে তবেই কাজ শুরু করব। তবে যে অভিজ্ঞতা হত, তাতে টিমের সঙ্গে সবসময় একজন বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যাম্বুল্যান্স আর অ্যান্টি ভেনম ইন্জেকশন (সর্পদংশনের চিকিৎসায় যে ওষুধ ব্যবহৃত হয়) রাখতে হবে।'

কলকাতাতেও জোরকদমে চলছে শিল্পীদের প্রশিক্ষণ। পরিচালক বলছেন, হিন্দি ছবির মতো প্রেক্ষাপট ভাবলেও, মাথায় রাখতে হচ্ছে বাজেটের কথা। কিন্তু একটা জাতীয় পুরস্কার আমার ঝুঁকি নেওয়ার খিদে বাড়িয়ে দিয়েছে।'

আরও পড়ুন: Adah Sharma: যেখানে মিলেছিল সুশান্তের দেহ, সেই বাড়ির বাসিন্দা হবেন 'দ্য কেরালা স্টোরি'-র আদাহ্ শর্মা?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget