এক্সপ্লোর

১ ডিসেম্বর আগেই বাতিল, এবছর সম্ভবত পর্দায় মুক্তি পাবেই না পদ্মাবতী: সূত্র

মুম্বই:  সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতীকে কেন্দ্র করে বিতর্ক চলছেই। ছবিকে কেন্দ্র করে কখনও বিক্ষোভ-আন্দোলন, কখনও ভাঙচুর বা পরিচালক, অভিনেতা-অভিনেত্রীকে হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেই চলেছে। এরমধ্যেই ছবি মুক্তির তারিখ, যেটা ১ ডিসেম্বর ছিল, সেটা বাতিল হয়েছে। অপর এক সূত্রের তরফে জানানো হয়েছে, খুব সম্ভবত বনশালির এই ছবি এবছর পর্দায় মুক্তিই পাবে না। ছবি মুক্তি পেতে পারে ২০১৮ সালে। বিতর্কিত এই ছবি সেন্সর বোর্ড থেকেও ছাড়পত্র পায়নি। যেহেতু এখনও ছবিটি সেন্সর বোর্ড সদস্যরা দেখে উঠতে পারেননি, তাই মনে করা হচ্ছে, তাঁরা ছবিটি দেখার পর পর্দায় মুক্তি পেতে আরও কয়েকদিন লেগে যাবে। সেই জন্যে ছবির প্রচারও আপাতত বন্ধ রাখা হয়েছে। এক সূত্রের দাবি, সেন্সর বোর্ড কর্তৃপক্ষের থেকে সবুজ সঙ্কেত পেয়ে গেলেই মুক্তির দিন ঘোষণা করবেন ছবির প্রযোজকরা। মূলত ছবির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন কট্টরপন্থী রাজপুত সংগঠন সরব। তাঁদের দাবি ছবিতে ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছে। গত বছর ছবির শ্যুটিং শুরু হতেই সেটে ভাঙচুর চালায় কার্ণি সেনার সদস্যরা। সেসময় জখম হন পরিচালকও। তারপর ফের একবার শ্যুটিং সেটে ভাঙচুর করা হয়। নষ্ট করে দেওয়া হয় পদ্মাবতীর রঙ্গোলি। প্রসঙ্গত, ছবিতে রানি পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির স্বপ্নে প্রেমের দৃশ্য দেখানো হয়েছে। সেখানেই আপত্তি কট্টরপন্থী সংগঠনগুলির। যদিও এরপর ভিডিও-বার্তা মারফত ছবির পরিচালক-প্রযোজকরা জানান, কোনও বিতর্কিত বিষয়ই দেখানো হয়নি ছবিতে। তবে তাতে তেমন কোনও লাভ হয়নি। প্রতিবাদ-আন্দোলন যেমন চলার তেমনই চলছে। এদিকে সোমবারই সিবিএফসি প্রধান প্রসূন জোশী এক বিবৃতি দিয়ে জানান, তর্ক-বিতর্ক নয়, আলোচনার মাধ্যমে সমাধানসূত্রে পৌঁছতে হবে। মঙ্গলবার, সেই একই সুর শোনা গেল সিবিএফসি-র আর এক সদস্যের গলাতেও। সেই সদস্যই জানিয়েছেন, যেকোনও ছবিকে সার্টিফাই করতে সর্বাধিক ৬৮ দিন লাগে। তার চেয়ে কম সময়ও অনেক ক্ষেত্রে সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্তু এধরনের বিতর্কিত ছবির ক্ষেত্রে অনেক সতর্কতার সঙ্গে, বিভিন্ন লোকের মতামত নিয়ে তবেই ছাড়পত্র দেওয়া হয়। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতেই পারে। তবে ৬৮ দিনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার ভাবনা রয়েছে। সিবিএফসি সম্প্রতি পদ্মাবতীর নির্মাতাদের অ্যাপলিকেশন অসম্পূর্ণ, সেই মর্মে সেটি ফেরত পাঠায়। আপাতত ছবির নির্মাতারা ফের রি-অ্যাপ্লাই করেছেন। অ্যাপলিকেশন এবার সঠিক হলে, ছবি স্ক্রিনিংয়ের একটি তারিখ দেওয়া হবে। সেখানে ইতিহাস বিশেষজ্ঞরাও থাকবেন। সবদিক খতিয়ে তারপরই ছাড়পত্র দেওয়া হবে ছবিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget