এক্সপ্লোর

Rukmini Maitra: জিতের সঙ্গে ভাল সম্পর্ক বলে অন্যদের নিয়ে কূটকাচালি করি না কখনও: রুক্মিণী

Entertainments News: 'ক্যামেরা অন হলে উনি যতটা সিরিয়াস, যতটা কাজ করেন আর ক্যামেরার বাইরে ততটাই সহজ-সরল সাবলীল। গল্প করতে ভীষণ ভালবাসেন।', জিৎ কে নিয়ে বলছেন রুক্মিণী।

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পর্দায় নায়ক, কিন্তু ক্যামেরা অফ হলেই, নায়িকা তাঁকে ডাকেন 'স্যার' বলে। কিন্তু তাঁর সঙ্গে এতটাই ভাল সম্পর্ক যে ক্যামেরার বাইরে জমে ওঠে গল্প। শট দিতে দেরি হয়ে যায়। আর তাই, 'শাস্তি' দিতে বাধ্য হন পরিচালক! কথা হচ্ছে জিৎ (Jeet) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র। তাঁদের একসঙ্গে সদ্য দেখা গিয়েছে বুমেরাং (Boomerang) ছবিতে। কেমন ছিল সেই শ্যুটিংয়ের অভিজ্ঞতা? এবিপি লাইভকে সাক্ষাৎকার দিতে বসে, সেই গল্পই শোনালেন রুক্মিণী মৈত্র।

পর্দার বাইরে জিৎ-এর সঙ্গে কেমন সম্পর্ক? রুক্মিণী বলছেন, 'সুইজ়ারল্য়ান্ড ছবিটা করার সময় থেকেই জিৎ-স্যারের সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক আমার। এখনও পর্যন্ত সেটাই বজায় রয়েছে। ক্যামেরা অন হলে উনি যতটা সিরিয়াস, যতটা কাজ করেন আর ক্যামেরার বাইরে ততটাই সহজ-সরল সাবলীল। গল্প করতে ভীষণ ভালবাসেন। বুমেরাং-এর ফ্লোরেও জিৎ স্যার আর আমার ভীষণ গল্প হত। এতটাই যে শটে দেরি হয়ে যেত মাঝে মাঝে। তবে হ্যাঁ.. নির্মল আড্ডাই। কুটকাচালি, কে কি করছে-না করছে এই সমস্ত কথা আমাদের আলোচনার বিষয় হত না কখনও। নিখাদ সিনেমা বা অন্য়ান্য জিনিস নিয়ে গল্প করতাম। তবে সেটা প্রথমের দিকেই।'

তারপরে এমন কি হল? হাসতে হাসতে রুক্মিণীর উত্তর, 'প্রথম কয়েকটা দিনের পরে পরিচালক সৌভিক জিৎ স্যারের সামনে এসে হাতজোড় করে বলল, 'সরি স্যার আপনাকে আর রুক্মিণীকে আলাদাভাবে বসতে হবে। একসঙ্গে বসতে দিতে পারব না। সেই স্কুলের মতো আমাদের শ্যুটিং চলাকালীন আলাদা আলাদা বসিয়ে রেখেছিল পরিচালক'। 

শোনা যায়, জিৎ আর দেবের নাকি দ্বৈরথ রয়েছে। তাহলে কীভাবে তাঁদের এক ছবিতে আনার মতো ম্যাজিক করলেন রুক্মিণী? হাসতে হাসতে অভিনেত্রী বলছেন, 'এটা মানুষের ভাবনা। সমস্যা থাকলে আমি দুজনের সঙ্গে একসঙ্গে কীভাবে কাজ করি? আসলে এটা সমাজের সমস্যা। আমি যখন অভিনয়ে এসেছিলাম, আমায় বলা হত আমি মডেল। অভিনয় পারি না। দীর্ঘদিন এই কথাটা শুনেছি। বলিউডে অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন তো দুর্দান্ত অভিনেত্রী আর সফল মডেল। প্রথম প্রথম খুব খারাপ লাগত যখন বলা হত আমি নাকি অভিনয় পারি না। এখন মনে হয়, আমার হয়ে উত্তর দিক আমার কাজ। আমি কেবল চেষ্টা করতে পারি ভাল করে কাজ করার।'

আরও পড়ুন: Rukmini Maitra: মা মত দিলে তবেই সেই সিনেমা করতে রাজি হন রুক্মিণী, কী হয়েছিল 'বুমেরাং'-এর ক্ষেত্রে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget