এক্সপ্লোর

Shah Rukh Khan Birthday: ব্যালকনির নিচে আস্ত সমুদ্র, আবেগের ঢেউয়ে ভাসলেন বাদশাহ, ক্যামেরাবন্দি করলেন রাজপাট

Shah Rukh Khan: বুধবার, ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। আগের দিন থেকেই তার জন্য ভিড় জমছিল 'মন্নত'-এর সামনে।

মুম্বই: কেরিয়ার গড়ার স্বপ্ন নয়, মুম্বই এসেছিলেন ভালবাসার টানে। সব হারাতে বসে যখন উদভ্রান্ত হয়ে ঘুরছিলেন, রাস্তা দেখিয়েছিল আরব সাগর। সাগরের তীরে দেখা হয়ে গিয়েছিল অভিমানী গৌরীর সঙ্গে। সেই ভালবাসাকে পূর্ণতা দিতেই মায়ানগরীতে রোজগারের তাগিদে বেরনো। বাকিটা ইতিহাস। আজ শুধু মুম্বই শহর নয়, অগণিত মানুষের হৃদয়ে রাজপাট তাঁর। কিন্তু আজও সাগরের কাছে বার বার ফিরে যান তিনি, কখনও আরব সাগরের ঘন নীল জল, তো কখনও আবার বাড়ির নিচের জনসমুদ্র। সেই সাগরের দিকে তাকিয়েই ৫৭ বছর পূর্ণ করলেন বলিউডের (Bollywood) বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan Birthday)। 

৫৭ বছর পূর্ণ করলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান

বুধবার, ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। আগের দিন থেকেই তার জন্য ভিড় জমছিল 'মন্নত'-এর সামনে। কাউকে নিরাশ করেননি শাহরুখ। মঙ্গলবার রাতেই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে বেরিয়ে এসেছিলেন। বুধবার বিকেলেও অনুরাগীদের সামনে হাজির হলেন তিনি। চেনা ভঙ্গিতে এগিয়ে এলেন একেবারে দেওয়ালের গা ঘেঁষা জায়গায়। লোহার তারে মোড়া রেলিংয়ে পা রেখে দাঁড়ালেন চির-পরিচিত নায়কের ভঙ্গিতেই। হাত তুলে সেরে নিলেন অভিবাদন। কালো চশমার আড়াল থেকেই মেপে নিলেন উৎসাহী ভিড়কে। 

আরও পড়ুন: Aindrila Sharma: রাতে আচমকা ফের অসুস্থ, ভেন্টিলেটরে অভিনেত্রী ঐন্দ্রিলা, পাশে রয়েছেন সব্যসাচী

তার পরেও উৎসব যেন বাকি ছিল কিছুটা। পূরণ হয়ে গেল এক ট্যুইটে। জনসমুদ্রের সঙ্গে নিজস্ব পোস্ট করে সাগরের প্রতি ভালবাসা বুঝিয়ে দিলেন শাহরুখ নিজেই। লিখলেন, 'সাগরের সামনে বাস করার অভিজ্ঞতা অতি সুন্দর। জন্মদিনে ভালবাসার সমুদ্র চারিদিক থেকে ঘিরে ফেলেছে আমাকে। ধন্যবাদ। আমাকে এত বিশেষ বলে অনুভব করানোর জন্য সকলের কাছে কৃতজ্ঞ এবং আনন্দিত'।

জনসমুদ্রের সঙ্গে নিজস্বী তুলে কৃতজ্ঞতা প্রকাশ শাহরুখের

জন্মদিনে আগামী ছবির ঝলকও  উপহারস্বরূপ পেশ করেছেন শাহরুখ। দীর্ঘ বিরতি নিয়ে বড়পর্দায় ফিরছেন তিনি স্বমহিমায়। তাও আবার যশরাজ ফিল্মসের হাত ধরে। বুধবারই মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির ঝলক। শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন অ্যাব্রাহামও। তবে জন্মদিনে শাহরুখকেই উদযাপনে মগ্ন অনুরাগীরা।  তাই আর কারও উপর নজর না পড়াই স্বাভাবিক। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget