এক্সপ্লোর

Tea in Evening: সন্ধেয় দুধ-চায়ের আমেজ পছন্দ? আগে দেখে নিন লাভ-ক্ষতির খতিয়ান

Health Tips: কালো চা নয়, রাজ্যে অধিকাংশ লোকেরই পছন্দ দুধ চা। তাতে আদৌ উপকার মেলে?

কলকাতা: চা ছাড়া বিকেলের আড্ডা ভাবাই যায় না। ছুটির দিন হোক বা কাজের দিন। দিনভর ব্যস্ততার পরে এক কাপ চায়ে সারাদিনের শ্রান্তি মিটে যায়। সকালটা শুরুও হয় চা (Tea) দিয়ে। আমাদের দেশে, বিশেষ করে রাজ্যে অধিকাংশ লোকেরই পছন্দ দুধ চা। কিন্তু সম্প্রতি কিছু বিশেষজ্ঞ বলছেন সন্ধেবেলা দুধ চা (Milk Tea) খাওয়া ভাল নয়। আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক দীক্ষা ভাবসার সাভালিয়া ইন্সটাগ্রামে তেমনই বলেছেন। তাঁর মতে অনেকেই সন্ধেবেলা দুধ চা খান। তা আদতে স্বাস্থ্যের পক্ষে ভাল নয় বলেই তাঁর মত। কেন এই কথা বলছেন তাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

তিনি জানাচ্ছেন, চিকিৎসা বিজ্ঞান বলে ঘুমের অন্তত ১০ ঘণ্টা আগে থেকে ক্যাফেইন এড়িয়ে চলা উচিত। তাতে ভাল ঘুম হয়। যকৃৎ রাতে নিজের শারীরবৃত্তীয় কাজ করতে পারে। হজমশক্তিও (Digestion) ভাল থাকে। চা খাওয়া খারাপ নয়, কিন্তু তাতে দুধ-চিনি মিশিয়ে খেলে সবসময় তা স্বাস্থ্যের জন্য ভাল হয় না। 

কালো চা-দুধ চা:
সাধারণ কালো চা অ্যান্টি অক্সিড্যান্টের (Anti Oxidants) ভরপুর। যা কোষের স্বাস্থ্য ভাল রাখে। কিন্তু ভারতীয়া মূলত দুধ চা খেয়ে থাকেন, চায়ের সঙ্গে দুধ ও চিনি মেশালে তার পুষ্টিগুণও বদলে যায়। চায়ে দুধ মেশালে চায়ের তিতকুটে ভাব কেটে যায়। স্বাদ বৃদ্ধি হয়। কিন্তু অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ কমে যায়। অনেক সময় এমন রাসায়নিক বদল হয় যাতে অম্বল (Acidity) সংক্রান্ত সমস্যা হতে পারে। দুধে থাকা প্রোটিন, চায়ে থাকা ফ্ল্যাভেনয়েডের সঙ্গে বিক্রিয়া করে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, সকালে যে দুধ চা খাওয়ার অভ্য়াস রয়েছে, তাতে দাঁতের স্বাস্থ্যের সমস্যা হয়, তার সঙ্গেই হজমপ্রক্রিয়াতেও বিঘ্ন ঘটায়। 

কারা সন্ধেয় চা খেতে পারবেন এবং কারা পারবেন না দুটিই আলাদা আলাদা করে বলেছেন তিনি। 

কারা সন্ধেয় চা খাবেন না:

  • যাঁদের ঘুমের সমস্যা বা ইনসমনিয়া রয়েছে।
  • যাঁরা উদ্বেগে ভুগছেন, স্ট্রেস রয়েছে।
  • যাঁদের ত্বক ও চুল দ্রুত শুষ্ক হয়ে যায়।
  • অতিরিক্ত শুষ্কতার সমস্যায় ভুগছেন।
  • যাঁরা ওজন বাড়ানোর চেষ্টা করছেন।
  • যাঁদের ক্ষুধামান্দ্য রয়েছে, খিদে সংক্রান্ত সমস্যা রয়েছে।
  • যাঁদের হরমোন সংক্রান্ত সমস্যা রয়েছে।
  • যাঁরা কোষ্ঠকাঠিন্য, অম্বল সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন।
  • যাঁদের গ্যাস-সংক্রান্ত সমস্যা রয়েছে। হজমসংক্রান্ত সমস্যায়, অটো-ইমিউন রোগে যাঁরা ভুগছেন।

যাঁদের ক্ষেত্রে সমস্যা নেই:

  • যাঁরা রাতের বেলা কাজ করেন, নাইট শিফট রয়েছে।
  • তাঁরা ঘুম কাটাতে খেতে পারেন।
  • যাঁদের গ্যাস-অম্বল সংক্রান্ত সমস্যা নেই।
  • তাঁরা সন্ধেবেলায় চা খেতেই পারেন। যাঁদের ঘুমের কোনও সমস্যা নেই
      
    ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget