এক্সপ্লোর

HS Result 2020 Soon: উচ্চমাধ্যমিকের ফল বিকেল ৪টে থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে, ক্লিক করুন wb12.abplive.com

HS Result 2020 to be declared soon: প্রথমে খুলুন এবিপি আনন্দের ওয়েবসাইট https://bengali.abplive.comএরপর সাইটের ওপরে বাঁ দিকে দেখুন হোমের পাশে লেখা আছে HS রেজাল্ট। তাতে ক্লিক করুন।অথবা সরাসরি খুলুন wb12.abplive.com

কলকাতা: মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফল। abpananda.abplive.in -এ বিকেল চারটে থেকে রেজাল্ট। লকডাউনের আগে মাধ্যমিক শেষ হলেও, করোনা আবহে বাতিল হয়েছে উচ্চমাধ্যমিকের শেষ তিন দিনের পরীক্ষা। শুক্রবার দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে সেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। মাধ্যমিকের মতো abpananda.abplive.in-এ ক্লিক করলেই জানা যাবে ফল। করোনা আবহে যেহেতু সব পরীক্ষা হয়নি, তাই সিবিএসই, আইএসসি-র মতো প্রকাশিত হবে না মেধাতালিকা।ফলপ্রকাশের দু’সপ্তাহ পর ৩১ জুলাই মার্কশিট দেওয়া হবে। ওই দিন দুপুর দুটোয় বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া শুরু হবে। সামাজিক দূরত্ব মেনে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবক কিংবা পরীক্ষার্থীরা। সংসদ সূত্রে খবর, ওয়েবসাইটেই মিলবে মার্কশিটের প্রতিলিপি। যেখানে থাকবে বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষার নম্বর। প্র্যাক্টিকাল বা প্রোজেক্টের নম্বর। মোট প্রাপ্ত নম্বর। মার্কশিটে থাকবে পার্সেন্টাইলও। গত ১২ মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক। করোনা আবহে ২১ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়ে থমকে যায়। বাতিল হয় ১৪টি বিষয়ের পরীক্ষা। যে পরীক্ষাগুলি হয়েছে, তার লিখিত পরীক্ষার সর্বোচ্চ নম্বর, বাতিল লিখিত পরীক্ষার নম্বর হিসেবে নেওয়া হবে। প্রয়োজনে শতকরা হারে নম্বর নির্ণয় করা হবে। এই নম্বর ব্যবস্থায় কোনও পরীক্ষার্থী অসন্তুষ্ট থাকলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মিলবে পরীক্ষায় বসার সুযোগ। সেক্ষেত্রে, পরীক্ষায় পড়ুয়ার প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে গণ্য হবে। উচ্চ শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, স্নাতক স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১০ অগাস্ট। এক্ষেত্রে কোনও আবেদনারীকে ক্যাম্পাসে আসতে বলা যাবে না। কাউন্সেলিং এবং ভেরিফিকেশনের জন্যও ডাকা যাবে না। মেধা অনুযায়ী যাঁরা ভর্তির জন্য বিবেচিত হবেন, তাঁদের ইমেল অথবা ফোন করে জানাবে কর্তৃপক্ষ। ব্যাঙ্কে সেই তালিকা পাঠিয়ে দেবে, তারা অনলাইনে ফি নেবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রত্যেককে কোভিড প্রোটোকল মানতে হবে। তবে এই অ্যাডভাইসরি বি.এড বা স্নাতকোত্তরের ক্ষেত্রে গ্রাহ্য হবে না।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget