এক্সপ্লোর

PM Modi Abhishek Dinner: বিদেশ ফেরৎ সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে নৈশভোজে প্রধানমন্ত্রী, যোগ দিলেন অভিষেকও

Abhishek PM Modi Dinner : প্রধানমন্ত্রীর আহ্বানে বিশেষ নৈশভোজে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি: গোটা বিশ্বের সামনে পাকিস্তানের আসল চেহারা সামনে আনতে তৎপর ভারত। সেজন্য ভারত থেকে ৭ টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল মোদি সরকার। ওই প্রতিনিধিদলের মধ্যে একটিতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। মূলত তাঁরা প্রত্যেকেই 'অপারেশন সিঁদুর'এর কথা বিশ্বের দরবারে তুলে ধরেন। এদিকে ইতিমধ্যেই বিদেশ সফর সেরে তাঁরা একে একে ভারতে ফিরেছেন।বিদেশ ফেরৎ প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আহ্বানে বিশেষ নৈশভোজে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।  

 

আরও পড়ুন, কেন্দ্রীয় এজেন্সিকে নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান, বললেন মুখ্যমন্ত্রী, TMC-র সুরেই বড় প্রশ্ন নৌশাদের !

মঙ্গলবার ৭ নং লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজে বিদেশ ফেরৎ ৭ টি দলের সকল সদস্যরাই উপস্থিত ছিলেন। কংগ্রেস সাংসদ শশী থারুর, সলমন খুরশিদ, মণীশ তিওয়ারি সহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন নৈশভোজে যোগ দেন। মূলত অপারেশন সিঁদুর ও ভারত-পাকিস্থান সংঘর্ষ বিরতির পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ভারত থেকে ৭ টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। সাতটি প্রতিনিধি দলে মোট ৫৯ জন সদস্য ছিলেন। 

 

জাপানে গিয়ে পাগল কুকুরের পালনকারী বলে দেগেছিলেন পাকিস্তানকে।  দক্ষিণ কোরিয়ায় গিয়ে পাকিস্তানকে তুলোধনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করিয়েছিলেন তিনি। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। উদাহরণ টেনে বলেছিলেন, ভারত, পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিকেশ করে দিয়েছে। মনে করিয়েছিলেন ৯/১১ থেকে ২৬/১১ এ জঙ্গি হামালার কথা। অর্থাৎ অভিষেকের কথায়, ' সাপ, সাপই থাকে। বদলায় না।' !

তিনি স্পষ্ট করেছিলেন, পাকিস্তানকে সমর্থন করা মানেই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থন করা হবে। ২২ তারিখে পহেলগাঁও হামলা শুধু আর ভারতের জাতীয় নিরাপত্তার জায়গায় আটকে নেই। এটা এখন গোটা বিশ্বের ইস্যু। তাই সবাইকে এই বিষয়ে ভাবতে বলেছেন তিনি। যদি আপনি ভারত ও পাকিস্তানের ইকোনমিক্সের দিকে তাঁকান, তাহলে স্বর্গ ও নরকের দেখা পাবেন।'সন্ত্রাসবাদের প্রশ্নে জাপানে বসে এভাবেই পাকিস্তানকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টোকিতেও অভিষেক বলেছিলেন, ভারত মাথানত করবে না। যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেবে।'   

 

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget