এক্সপ্লোর

Golden Temple: রঙের উৎসবে রক্তাক্ত স্বর্ণ মন্দির, লোহার রড দিয়ে ভক্তদের উপর এলোপাথাড়ি হামলা ব্যক্তির!

Amritsar Golden Temple: সংবাদসংস্থা আইএনএস সূত্রে খবর, আহতদের মধ্যে ভাটিন্ডার এক শিখ যুবকের অবস্থা আশঙ্কাজনক।

নয়া দিল্লি: ফের স্বর্ণ মন্দিরে হামলার ঘটনা। এবার ভক্তদের উপর। লোহার রড দিয়ে ভক্তদের উপর হামলা এক ব্যক্তির। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যখন রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ, তখন সেই উৎসবেই রক্তাক্ত হল স্বর্ণ মন্দির। শুক্রবার অমৃতসরের স্বর্ণ মন্দিরে এক অজ্ঞাত ব্যক্তি লোহার রড দিয়ে ভক্তদের উপর হামলা চালালে পাঁচজন গুরুতর আহত হন।                                                  

সংবাদসংস্থা আইএনএস সূত্রে খবর, আহতদের মধ্যে ভাটিন্ডার এক শিখ যুবকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে শ্রী গুরু রাম দাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুরু রাম দাস সরাইখানা, যা স্বর্ণ মন্দিরের কাছে একটি পুরাতন অতিথিশালা, সেখানে অভিযুক্ত ব্যক্তি হঠাৎ লোহার রড তুলে ভক্তদের উপর আঘাত করতে শুরু করে। তাতে গুরুতর আহত হন ভাটিন্ডার এক শিখ যুবক। এছাড়াও আহত হন, এসজিপিসির দুইজন সহকারী কর্মী এবং আরও দু'জন ভক্ত। 

পুলিশ জানিয়েছে, হামলাকারী ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় অভিযুক্ত হামলাকারীর হয়ে গোয়েন্দাগিরি করছিল বলে সন্দেহ করা হচ্ছে। হামলাকারী হরিয়ানার বাসিন্দা, তার নাম জুলফান। 

আরও পড়ুন, বিমানবন্দরে চিৎকার করে ফোনে কথা ভারতীয়র, 'কোনও সেন্স নেই, এঁদের জন্যই বদনাম হয়', দুষলেন আরেক ইন্ডিয়ান

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি স্বর্ণ মন্দির পরিচালনাকারী সংস্থা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির (এসজিপিসি) কর্মীদের উপরও হামলা চালিয়েছিল। এসজিপিসির কর্মীরা তাকে সন্দেহজনক আচরণের জন্য থামিয়ে তার পরিচয় জানতে চাইলে সে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তাকে চলে যেতে বলা হলে, সে কিছুক্ষণ পরে লোহার রড হাতে ফিরে এসে আক্রমণ শুরু করে বলে অভিযোগ।

এর আগে অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনে গুলি চলেছিল শিরোমণি অকালি দলের নেতা, পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে লক্ষ্য করে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন প্রাক্তন নেতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget