এক্সপ্লোর

চিফ অফ ডিফেন্স স্টাফ পদকে সবুজ সঙ্কেত কেন্দ্রের, প্রথম সিডিএস হতে পারেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত

সিডিএস গঠনের দাবি প্রথম উঠেছিল কার্গিল যুদ্ধের পর।

নয়াদিল্লি: চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদকে মঙ্গলবার সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। এদিন দুপুরে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নিরাপত্তা-সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার (সিসিএস) বৈঠক। সেখানেই অনুমোদন দেওয়া হয় বহু-প্রতিক্ষিত সিডিএস পদকে। একইসঙ্গে, এই পদের নিয়ম ও শর্তাবলিও রূপায়িত হয়। সূত্রের খবর, সরকারের কাছে ‘সিঙ্গল পয়েন্ট মিলিটারি অ্যাডভাইসার’ হবেন সিডিএস। সূত্রের খবর, প্রথম সিডিএস হতে চলেছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সিডিএস-এর দায়িত্ব কী হবে, সেই নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটি এদিন তাদের রিপোর্ট পেশ করে। এদিন ওই রিপোর্ট অনুমোদন করে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা। জানা গিয়েছে, সিডিএস হিসেবে সামরিক বিষয়ক দফতরকে নেতৃত্ব দেবেন একজন ফোর-স্টার জেনারেল পদমর্যাদার অফিসার। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, তিন সামরিক বাহিনীর প্রধানের সমতূল্য বেতন পাবেন প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ সিডিএস। সচিব পর্যায়ের কার্যক্ষমতা থাকবে তাঁর। সিডিএস গঠনের দাবি প্রথম উঠেছিল কার্গিল যুদ্ধের পর। সেই  সময় কার্গিল রিভিউ কমিটি প্রথম এই দাবি পেশ করেছিল। আজ ২০ বছর পর, তা দিনের আলো দেখল। সিডিএস-এর প্রধান চ্যালেঞ্জ হল তিন বাহিনীর প্রধানের মধ্যে সমন্বয় গড়ে তোলা। যেমন, যৌথ উদ্যোগে কয়েকটি থিয়েটার কমান্ড গড়ে তোলা এবং অভিযানে সমন্বয় আনার জন্য একে অপরের সম্পদ বণ্টন করে নেওয়া। বাহিনীর কার্যকারিতার প্রধান হবেন সংশ্লিষ্ট প্রধান। তবে, তিন বাহিনীর প্রশাসনিক দিকটি দেখবেন সিডিএস। এদিনের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সমন্বয় গড়ে তোলাই সিডিএস-এর প্রধান লক্ষ্য। প্রসঙ্গত, বর্তমানে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের অধীনে সমন্বয় বজায় রাখেন তিন প্রধান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget