এক্সপ্লোর

কমপ্লিশন সার্টিফিকেট না হলেও পাঁচতলা বাড়িতে মিলবে জলের লাইন, সিদ্ধান্ত কলকাতা পুরসভার

কলকাতা: এবার থেকে পাঁচতলা বাড়ি বা আবাসনের কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি ছাড়াই মিলবে জল সংযোগ। সিদ্ধান্ত কলকাতা পুরসভার মেয়র পারিষদদের বৈঠকে। এতদিন পর্যন্ত পুরসভার কমপ্লিশন সার্টিফিকেট ছাড়া বাড়ি বা আবাসনে জল এবং নিকাশি সংযোগ মিলত না। কী এই কমপ্লিশন সার্টিফিকেট? কোনও বাড়ি বা আবাসন তৈরি করতে গেলে পুরসভার বিল্ডিং বিভাগকে দিয়ে প্ল্যান পাস করাতে হয়। নির্মাণ শেষ হলে, পুরসভার ইঞ্জিনিয়ার এবং লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়াররা পরীক্ষা করে দেখেন যে, প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি হয়েছে কি না। এরপর যে সার্টিফিকেট দেয় পুরসভা তাকে বলা হয় কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি। এতদিন পর্যন্ত সিসি পাওয়ার পরই, জল সংযোগ এবং নিকাশি সংযোগ দিত পুরসভা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, সিসি না পাওয়া সত্ত্বেও, শহরে বেআইনিভাবে গভীর নলকূপ খুঁড়ে বা বেআইনিভাবে জলের সংযোগ নিয়ে কাজ চলে। পুরসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৫ তলা বাড়ি বা আবাসনের ক্ষেত্রে সিসি যদি নাও থাকে, ঠিকঠাক কর জমা দেওয়া থাকলে, আবেদনের ভিত্তিতে সেই বাড়ি বা আবাসনে জলের সংযোগ দেবে পুরসভা। তবে সিসি না থাকলে, নিকাশি সংযোগ দেওয়ার ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি পুরসভা। বিরোধীদের দাবি, বাড়িতে জল ঢোকানোর রাস্তা খুলে দিলেও, বের করার কোনও রাস্তা রাখছে না পুরসভা। এর জেরে দুর্নীতি বাড়বে বলেই দাবি বিরোধীদের। তাহলে কেন এই সিদ্ধান্ত নিল পুরসভা? তাদের বক্তব্য, অনেক ক্ষেত্রেই দেখা যায়, বেআইনি নির্মাণের ক্ষেত্রে প্রোমোটার বাড়ি তৈরি করে, টাকা নিয়ে চলে যায়। কিন্তু, পুরসভা থেকে কমপ্লিশন সার্টিফিকেট না নেওয়ায় মাসুল গুণতে হয় ক্রেতাদের। উল্টে, বেআইনিভাবে জলসংযোগ নেওয়া বা গভীর নলকূপ খোঁড়ার প্রবণতা বাড়ে। পুরসভার দাবি, জলকষ্ট দূর করার পাশাপাশি এই প্রবণতা দূর করতেই সিসি ছাড়াই জলসংযোগের সিদ্ধান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget