এক্সপ্লোর

শুকনো গরমের সঙ্গে তাপপ্রবাহ, পুড়ছে কলকাতা, সরকারি স্কুলে ছুটি ঘোষণা রাজ্যের

কলকাতা: এক দিন স্বস্তি দিয়েই আবার শুকনো গরম ফিরল কলকাতায়। আগামী দুদিন তাপপ্রবাহের কবলে পড়বে শহর ও পশ্চিমবঙ্গের জেলাগুলি, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তীব্র গরমের জেরে সোমবার থেকে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা রাজ্যের। তাপমাত্রা গতকাল সামান্য কম হলেও, আজ ফের পারদ উর্ধমুখী। গতকালের থেকে তাপমাত্রা বেড়েছে প্রায় দু’ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে প্রায় ৩ ডিগ্রির মতো। সব মিলিয়ে গরমে হাঁসফাঁস শহর। বাতাসে আর্দ্রতা হঠাৎ কমে গিয়েই এই বিপত্তি। ওড়িশায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে কিছুটা মেঘ ছিল। কিন্তু সেই মেঘ সরতেই শনিবার সকাল থেকে চড়া রোদ। শুক্রবারের চেয়ে  আজকের তাপমাত্রা অনেকটা বেশি থাকার পূর্বাভাস। আবহাওয়া দফতর বলছে, ঝাড়খণ্ড থেকে শুকনো এবং গরম হাওয়া এ বার খুব বেশি ঢুকেছে বাংলায়। অন্যান্য বছর এই হাওয়ার প্রভাব বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমানে সীমাবদ্ধ থাকে। কিন্তু এ বছর ঝাড়খণ্ড থেকে আসা এই শুকনো গরম হাওয়ার পরিমাণ এত বেশি যে তা ঢুকে পড়েছে হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনাতেও। এই শুকনো হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে আসা দখিনা বাতাস ঢুকতে পারছে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্রমশ আর্দ্রতা হারাচ্ছে এবং এই হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে, তীব্র গরমে পড়ুয়াদের সমস্যার কথা চিন্তা করে সোমবার থেকে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা শিক্ষামন্ত্রীর। বেসরকারি স্কুলগুলিকেও ছুটি দেওয়ার আবেদন। এ বিষয়ে স্কুলশিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget