এক্সপ্লোর

MPs Salary Hike: এক লাফে ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদদের ! দৈনিক ভাতা, পেনশনেও পরিবর্তন; কত হল বেড়ে ?

Members and Ex-Members of Parliament: সংসদের সদস্য ও প্রাক্তন সদস্যদের বেতন, দৈনিক ভাতা, পেনশন ও অতিরিক্তি পেনশন বৃদ্ধির কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল।

নয়াদিল্লি : বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। সংসদের সদস্য ও প্রাক্তন সদস্যদের বেতন, দৈনিক ভাতা, পেনশন ও অতিরিক্তি পেনশন বৃদ্ধির কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল। পয়লা এপ্রিল ২০২৩ থেকেই তা কার্যকর হবে।

কেমন হল বর্ধিত তালিকা ?

বেতন : সংসদ সদস্যদের বেতন ১ লক্ষা টাকা থেকে বেড়ে হল ১ লক্ষ ২৪ হাজার টাকা।

দৈনিক ভাতা : দৈনিক ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে আড়াই হাজার টাকা।

পেনশন : প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩১ হাজার টাকা করা হল।

অতিরিক্ত পেনশন : প্রাক্তন সদস্যদের পরিষেবার প্রতি বছরের জন্য অতিরিক্ত পেনশনও বৃদ্ধি করা হয়েছে। ২ হাজার টাকা থেকে তা আড়াই হাজার টাকা করা হয়েছে।

সংসদে বাজেট অধিবেশন চলছে। তার মধ্যেই এই ঘোষণা করা হল। এর আগে সাংসদ ও প্রাক্তন সাংসদদের বেতন ও ভাতা ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালের এপ্রিল মাসে। সেবার সাংসদদের বেতন নির্ধারণ করা হয় মাসে ১ লক্ষ টাকা। দৈনন্দিন খরচ-খরচা বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই বৃদ্ধির কথা বলা হয়। ২০১৮ সালের সংশোধনী অনুসারে, সাংসদরা তাঁদের নিজ নিজ জেলার অফিস আপডেট রাখা এবং ভোটারদের সঙ্গে যোগাযোগের খরচ মেটাতে নির্বাচনী ভাতা হিসেবে ৭০,০০০ টাকা ভাতা পান। এছাড়া, তাঁরা প্রতি মাসে অফিস ভাতা হিসেবে ৬০,০০০ টাকা এবং সংসদীয় অধিবেশন চলাকালীন দৈনিক ভাতা হিসেবে ২০০০ টাকা পান। এই ভাতাগুলিও এখন বাড়ানো হবে।

এর পাশাপাশি, সাংসদরা ফোন এবং ইন্টারনেট ব্যবহারের জন্য বার্ষিক ভাতাও পান। তাঁরা নিজেদের এবং তাঁদের পরিবারের জন্য বছরে ৩৪টি বিনামূল্যে ডমেস্টিক ফ্লাইটে ভ্রমণ এবং পেশাদার এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কোনো সময় প্রথম শ্রেণির ট্রেন ভ্রমণ উপভোগ করেন। রাস্তা ব্যবহার করার সময় তাঁরা মাইলেজ ভাতাও দাবি করতে পারেন। সাংসদরা বার্ষিক ৫০,০০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং ৪,০০০ কিলোলিটার জলের সুবিধাও ভোগ করেন।

সরকার তাঁদের আবাসন এবং থাকার ব্যবস্থাও করে। পাঁচ বছরের মেয়াদে, সাংসদদের নয়াদিল্লিতে ভাড়া-ছাড়া আবাসন দেওয়া হয়। তাঁরা তাঁদের সিনিয়রিটির ভিত্তিতে হস্টেল রুম, অ্যাপার্টমেন্ট বা বাংলো পেতে পারেন। যাঁরা সরকারি আবাসন ব্যবহার না করার সিদ্ধান্ত নেন তাঁরা মাসিক আবাসন ভাতা পাওয়ার যোগ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget