এক্সপ্লোর

Covid19 Update: করোনাকালে অ্যাম্বুলেন্স চালকের দাদাগিরি! ৬ ঘণ্টার জন্য ভাড়া ৩৩ হাজার টাকা! গয়না বন্ধক বধূর

এবার হুগলির কোন্নগরে মাত্র  ৬ ঘণ্টার জন্য ৩৩ হাজার টাকা ভাড়া নেওয়ার অভিযোগ উঠল। ভাড়া মেটাতে গয়না বন্ধক দিতে হয়েছে বলে দাবি করেছেন কোন্নগরের এক বধূ। 

হুগলি:  করোনাকালে ফের অ্যাম্বুল্যান্স চালকের দাদাগিরি। এর আগেও অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এবার হুগলির কোন্নগরে মাত্র  ৬ ঘণ্টার জন্য ৩৩ হাজার টাকা ভাড়া নেওয়ার অভিযোগ উঠল। ভাড়া মেটাতে গয়না বন্ধক দিতে হয়েছে বলে দাবি করেছেন কোন্নগরের এক বধূ।  তাঁর স্বামী অসুস্থ।  স্বামীকে নিয়ে কলকাতার একাধিক হাসপাতালে ঘুরলেও বেড মেলেনি বলে অভিযোগ।

হুগলির ওই বধূর স্বামী উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হওয়ায় তিনি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। প্রথমে ১৩ হাজার টাকা ভাড়া ঠিক হয় বলে জানা গেছে। এরপর কলকাতার একাধিক হাসপাতালে ঘুরতে হয়। ওই বধূর অভিযোগ, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স চালক ভাড়া বাড়াতে থাকেন। কোনও হাসপাতালে বেড না মেলায় উত্তরপাড়াতেই ফিরিয়ে নিয়ে আসতে হয় তাঁর স্বামীকে। ওই সময় চালক ৩৩ হাজার টাকা ভাড়া দাবি করেন বলে অভিযোগ। ভাড়া না মেটালে হাসপাতালে ওই বধূর স্বামীকে নামাতেও চালক অস্বীকার করেন বলে অভিযোগ। ওই বধূ বলেন, শেষপর্যন্ত গয়না বন্ধক রেখে ভাড়া মেটান তিনি।

অ্যাম্বুলেন্সের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট চালকের কাছে খোঁজ নিয়ে দেখছেন।

আইসিইউ-তে থাকা স্বামীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তাঁকে বাঁচাতে ‍ছাপোষা বধূ উত্তরপাড়ার নার্সিংহোম থেকে কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলেন। সঙ্কটকালে অসহায়তার সুযোগ নিয়ে ফের অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ।মহিলার দাবি, তাঁর থেকে ৩৩ হাজার টাকা চাওয়া হয়।

উত্তরপাড়ার বাসিন্দা মেহতাব আলম আনসারি বুধবার করোনা আক্রান্ত হন। সেদিনই তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে পরিবার। কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় স্বামীকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তনুশ্রী মজুমদার। বৃহস্পতিবার দুপুরে একটি অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় নিয়ে যাওয়ার পর থেকেই শুরু ভোগান্তির। ওই মহিলার দাবি, ৭ ঘণ্টা ধরে কলকাতার ৬টি সরকারি ও বেসরকারি হাসপাতাল ঘুরেও মেলেনি বেড। অভিযোগ, প্রথমে ১৩ হাজার টাকা চাওয়া হলেও, শেষ পর্যন্ত তাঁর থেকে ৩৩ হাজার টাকা দাবি করেন অ্যাম্বুল্যান্স চালক।

 

সেরা শিরোনাম

Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Amarnath Yatra 2026: অমরনাথ যাত্রা শুরুর মাত্র ৫ দিনেই গলে গেল বরফের শিবলিঙ্গ! লক্ষ লক্ষ যাত্রীদের মনে ধর্মীয় আশঙ্কা! কেন এই ঘটনা?
অমরনাথ যাত্রা শুরুর মাত্র ৫ দিনেই গলে গেল বরফের শিবলিঙ্গ! লক্ষ লক্ষ যাত্রীদের মনে ধর্মীয় আশঙ্কা! কেন এই ঘটনা?
ABP Ananda Top 10,7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget