এক্সপ্লোর

Indian Killed by Pakistani: দুবাইতে পাকিস্তানির হাতে খুন ২ ভারতীয়, ধর্মীয় স্লোগান নিয়ে বিবাদে চরম পরিণতি?

পরিবারের তরফে বলা হয়, তিনি শেষবার দুই বছর আগে তার পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন।

নয়া দিল্লি: দুবাইতে পাকিস্তানের নাগরিকের হাতে খুন হয়েছে দুই ভারতীয়, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। মৃতরা দুই জনেই তেলেঙ্গানার বাসিন্দা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি। এই ঘটনায় আরেক ভারতীয় আহতও হয়েছেন বলে খবর।                                                           


দুবাইয়ের একটি বেকারিতে ধর্মীয় স্লোগান দেওয়ার সময় বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে খবর। ১১ এপ্রিল নির্মল জেলার সোয়ান গ্রামের অষ্টাপু প্রেমসাগর (৩৫) কে তলোয়ার দিয়ে খুন করা হয় বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে পরিবার। ওই বেকারিতেই সকলে কাজ করতেন বলে খবর। গত পাঁচ-ছয় বছর ধরে বেকারিতে কর্মরত ছিলেন ওই যুবক।                                    

পরিবারের তরফে বলা হয়, তিনি শেষবার দুই বছর আগে তার পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন। দুবাইয়ের ওই বেকারিতে ধর্মীয় স্লোগান দিচ্ছিলেন পাকিস্তানের এক নাগরিক। তিনি প্রেমসাগর-সহ তিনজনকে আক্রমণ করেন। তাঁদের মধ্যে দুই জন মারা গিয়েছেন এবং অন্য জন আহত হয়েছেন। 

পরিবারের তরফে মৃতদেহ ভারতে আনতে সরকারকে আর্জি জানান হয়েছে। প্রেমসাগরের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ করেন। 

সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে এই খুনের নিন্দা করেন জি কিশান রেড্ডি। কেন্দ্রীয় এই মন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে তিনি কথা বলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। ওই দুই জনের দেহ দ্রুত দেশের ফিরিয়ে নিয়ে আসা এবং পরিবারের সদস্যদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি। ওই দুই জনের খুনের বিচার যেন দ্রুত হয় সেই ব্যাপারে বিদেশ মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget