এক্সপ্লোর

Respiratory Infection in Dinosaurs: ছত্রাক সংক্রমণে শ্বাসকষ্টে ভুগত ডাইনোসরও, নয়া গবেষণায় চমকপ্রদ তথ্য

Respiratory Infection in Dinosaurs: ডাইনোসরেরও ছিল শ্বাসজনিত সমস্যা। এমনই চমকপ্রদ দাবি বিজ্ঞানীদের। একটি আমেরিকান গবেষক দলের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

নয়াদিল্লি: ডাইনোসরেরও ছিল শ্বাসজনিত সমস্যা। এমনই চমকপ্রদ দাবি বিজ্ঞানীদের। একটি আমেরিকান গবেষক দলের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। তাদের দাবি, ডাইনোসরের (Dinosaur) ফসিল পরীক্ষা করে এমন রোগের কথা এই প্রথম জানা গেল। 

একটি ফসিল পরীক্ষা করে এমন তথ্য মিলেছে বলে জানিয়েছে ওই গবেষক দল। যে ফসিলটি পরীক্ষা করা হয়েছে। সেটি অবশ্য উদ্ধার হয়েছে বহু আগে। ১৯৯০ সালে আমেরিকার মন্টানা থেকে উদ্ধার হয়েছিল সেই ফসিল। সেটা রাখা রয়েছে, আমেরিকার গ্রেট প্লেইনস ডাইনোসর মিউজিয়ামে (Great Plains Dinosaur Museum)। সেখানেই এই পরীক্ষা চালিয়েছে বিজ্ঞানী ক্যারি উডরাফের (cary woodruff) নেতৃত্বাধীন ওই গবেষক দল। বিজ্ঞানীরা জানাচ্ছেন এটি ডিপ্লোডকিড (diplodocid) প্রজাতির ডাইনোসর ছিল। যারা জুরাসিক যুগের শেষের দিকে ১৬৩ মিলিয়ন থেকে ১৪৫ মিলিয়ন বছরের মাঝে বেঁচেছিল। ডাইনোসরটির একটি নামও দিয়েছেন তাঁরা, ডলি। ফসিল পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, জীবিত থাকার সময় এটি ১৮ মিটার লম্বা ছিল। ওজন ছিল চার থেকে পাঁচ টন। ১৫ থেকে ২০ বছরের মধ্যে প্রাণীটি মারা গিয়ে থাকতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। 

ফসিল পরীক্ষা করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, জীবিত থাকার সময় এটির ঘাড়ের হাড়ে সমস্যা তৈরি হয়েছিল। বিজ্ঞানীদের ধারণা, কোনওরকম ছত্রাকজনিত সংক্রমণের কারণে শ্বাসজনিত কোনও অসুস্থতা হয়েছিল প্রাণীটির। ওই ছত্রাকজনিত সংক্রমণ (fungal infection) থেকেই প্রাণীটির হাড়ে সংক্রমণ ঘটে থাকতে পারে।  সেই  কারণেই এটির মৃত্যু হয়ে থাকতে পারে। প্রায় এই ধরনের ছত্রাকঘটিত সংক্রমণ এখনকার পাখি ও সরীসৃপদের মধ্যেও দেখা যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা মনে করেন, থেরোপড (theropods) প্রজাতির ডাইনোসরাস থেকেই  পাখিদের উৎপত্তি। ফলে অসুখ সংক্রান্ত এই যোগাযোগ উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। 

এর আগেও ডাইনোসরদের ফসিল পরীক্ষা করে নানা ধরনের রোগের কথা জানা গিয়েছে। হাড় ও দাঁতের রোগের কথাও জেনেছেন বিজ্ঞানীরা। কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা এই প্রথম জানা গেল বলে দাবি করছে ওই গবেষক দল।

আরও পড়ুন: World Whale Day 2022: পরিবেশ বাঁচিয়েও নিজে বিপদে, আজ বিশ্ব তিমি দিবস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget