এক্সপ্লোর

Gosaba Byelection: গোসাবা বিধানসভায় উপনির্বাচনের আগে বিজেপি-তৃণমূলের বাগযুদ্ধ, তীব্র আক্রমণ শুভেন্দুর

প্রচারে বারবার ঘুরেফিরে আসছে দুটি প্রসঙ্গ, একদিকে 'প্রাইভেট লিমিটেড', অপরদিকে 'মীরজাফর'।

শান্তনু নস্কর, গোসাবা (দক্ষিণ ২৪ পরগনা) : দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভায় উপনির্বাচনের আগে বিজেপি-তৃণমূলের বাগযুদ্ধ! তৃণমূলকে ফের প্রাইভেট কোম্পানি বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা নন্দীগ্রামের বিধায়ককে মীরজাফর বলে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

গোসাবা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পলাশ রাণার সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভার মাঝে তীব্র আক্রমণের সুরে বলেন, 'এই তৃণমূল দলে কিছু নেই। এটা একটা প্রাইভেট কোম্পানি। যার মালিক মমতা। আর এমডি হল অভিষেক বন্দ্যোপাধ্যায়।' ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা পাল্টা বলেছেন, 'শুভেন্দু অধিকারী একটা মীরজাফর।'

শনিবার আরও তিন কেন্দ্রের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার উপনির্বাচন। আর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক চাপানউতোরের পারদ! সোমবারও দু’দলের প্রচার ছিল তুঙ্গে! প্রচারে বারবার ঘুরেফিরে আসছে দুটি প্রসঙ্গ, একদিকে 'প্রাইভেট লিমিটেড', অপরদিকে 'মীরজাফর'।

গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এদিন বিজেপি প্রার্থী পলাশ রানার হয়ে গোসাবা বাজারে জনসভা করতে এসে প্রয়াত জয়ন্ত নস্করের প্রসঙ্গ টেনেই তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্টোদিকে কুমারীমারি এবং মোল্লাখালি বাজারে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের হয়ে প্রচার করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সেখান থেকে শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক। সবমিলিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ।

এখন শেষ হাসি হাসবে কে, তা জানা যাবে। দোসরা নভেম্বর, চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার দিন।

আরও পড়ুন- চার কেন্দ্রের উপনির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা, বাড়ছে কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন- উপনির্বাচনের আগে দিনহাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, কটাক্ষ নিশীথ প্রামাণিকের

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget