এক্সপ্লোর

Gujarat News: দ্বিতীয় বিয়েতে আপত্তি জানিয়েছিলেন, ছেলেকে গুলি করে খুন ৭৬-এর বৃদ্ধর

Crime News: এরপর প্রতাপের স্ত্রী জয়া তাঁর শ্বশুরের বিরুদ্ধে জসদান থানায় অভিযোগ দায়ের করেন।

রাজকোট : তাঁর দ্বিতীয় বিয়েতে আপত্তি জানিয়েছিলেন ছেলে। সেই রাগে ৫২ বছরের ছেলেকে গুলি করে খুন করল ৭৬ বছরের বৃদ্ধ বাবা। গুজরাতের রাজকোটের ঘটনা। 

পুলিশ বলছে, রবিবার বেলা ১০টা নাগাদ তাঁর বাবার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বছর ৫২-র প্রতাপ বরিচা। তাঁর বাবা তথা বছর ৭৬-এর রামভাই ওরফে রামকুম্ভাই বরিচা দ্বিতীয় বার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। সেইসময় ক্ষুব্ধ রামভাই পর পর দুটি গুলি চালায় ছেলেকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপরাধ করার পর, ছেলের দেহের পাশেই একটি চেয়ারে বসেছিল ওই বৃদ্ধ। তার মধ্যে অনুতাপের কোনও লেশমাত্র দেখা যায়নি। এমনই জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। 

এরপর প্রতাপের স্ত্রী জয়া তাঁর শ্বশুরের বিরুদ্ধে জসদান থানায় অভিযোগ দায়ের করেন। সেদিনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে হাজির করা হলে তার দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

দিনকয়েক আগে এরাজ্যে ফলতায় এক মহিলাকে খুনের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুনের পরিকল্পনা করে সে। ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের দেয় আদালত। 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় মহিলার নৃশংস খুনের কিনারা করে পুলিশ। তদন্ত শুরুর ৩ দিনের মধ্যে গ্রেফতার করা হয় নিহত মহিলার স্বামীকে। গত বুধবার ভোররাতে ঘুম ভেঙেই জলন্ত খড়ের গাদা দেখেছিলেন ফলতার বুধাগ্রামে বাসিন্দারা। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। খড়ের গাদা সরাতেই বেরিয়ে আসে মহিলার অগ্নিদগ্ধ দেহ। তদন্তে জানা যায়, নিহত মহিলা বিষ্ণুপুর থানার ন'হাজারি এলাকার বাসিন্দা ২২ বছর বয়সি মুসলিমা বিবি। গয়না এবং পায়ের জুতো দেখে মেয়ের দেহ শনাক্ত করেন মা নাজিরা বিবি। মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন মা। এরপর নিহত মহিলার স্বামী গোলাম আলি শেখকে গ্রেফতার করে পুলিশ। বাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় নিহত মুসলিমা বিবির স্বামীকে গ্রেফতার করা হয় শুক্রবার। 

নিহত মহিলার পরিবার জানিয়েছে, ২০১৯ সালে প্রেম করে বিয়ে হয় মুসলিমা বিবি ও গোলাম আলি শেখের। দম্পতির দু'বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ২০২৩ থেকে আলাদা থাকতে শুরু করেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার পোশাক কিনে দেওয়ার অছিলায় মুসলিমাকে ডেকেছিল গোলাম। স্বামীর ভয়ঙ্কর পরিকল্পনা না জেনেই সেই ডাকে সাড়া দেন স্ত্রী। তারপরেই উদ্ধার হয় মুসলিমার দগ্ধ দেহ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget