এক্সপ্লোর

I T Raid at BBC: BBC-র দিল্লি ও মুম্বই অফিসে আয়কর হানা, ফোন বাজেয়াপ্ত করে তল্লাশি

Income Tax Raid in BBC's Office: বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে একযোগে আয়কর হানা, দফতরে মজুত কর্মচারীদের ফোন বাজেয়াপ্ত করে তল্লাশি চালানো হচ্ছে।

নয়াদিল্লি: বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে একযোগে আয়কর হানা (Income Tax Raid in BBC's Office)। আয়কর সমীক্ষার কাজ চলছে, জানাচ্ছে আয়কর দফতর, খবর এএনআই সূত্রে (ANI)। দফতরে মজুত কর্মচারীদের ফোন বাজেয়াপ্ত করে তল্লাশি। বিশেষ সূত্রে পাওয়া খবর, ১০ থেকে ১২ জনের দল এই অভিযান চালাচ্ছে। সকাল ১১ নাগাদ বিবিসি-র দুটি অফিসে আয়কর আধিকারিকদের তল্লাশি শুরু হয় বলে খবর।  

অঘোষিত জরুরি অবস্থা, প্রতিক্রিয়া কংগ্রেসের

বিবিসি দিল্লি ও মুম্বইয়ে একযোগে আয়কর হানার জেরে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। আয়কর হানা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। এটা অঘোষিত জরুরি অবস্থা, প্রতিক্রিয়া কংগ্রেসের। বিনাশকালে বিপরীত বুদ্ধি, প্রতিক্রিয়া জয়রাম রমেশের। পাশাপাশি আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে সদ্য আক্রমণ করেছেন খোদ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 

বাংলাতেও নজর রেখেছে আয়কর দফতর

তবে দেশের রাজধানীর পাশাপাশি, বাংলাতেও নজর রেখেছে আয়কর দফতর। সম্প্রতি কলকাতায় পতাকা বিড়ির অফিসে সাতসকালে অভিযান চালায় আয়কর দফতর। শুধু কলকাতাতে নয়, তল্লাশি চলছে মুর্শিদাবাদের একাধিক জায়গাতেও। পতাকা বিড়ির যাঁরা ডিরেক্টর রয়েছেন তাঁদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়।

হিসেব বহির্ভূত সম্পর্কের অভিযোগ

আয়কর দফতর সূত্রে খবর, হিসেব বহির্ভূত সম্পর্কের অভিযোগে এই অভিযান চালানো হয়। প্রতিটি অফিসের বাইরে মোতায়েন করা হয় CISF। বাইরে থেকে কাউকে সেদিন ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি কাউকে বাইরেও বেরোতে দেওয়া হয়নি সেদিন। বলাইবাহুল্য কড়া নিরাপত্তার মাঝেই চলে আয়কর দফতরের হানা। আয়কর দফতরের ২০টি গাড়ির কনভয়ে এসে পৌঁছয় সুতিতে। আধ ঘণ্টার মধ্য়েই ১৫জন আধিকারিক তৃণমূল বিধায়ক জাকির হোসেনের ঔরঙ্গাবাদের বাড়িতে ঢোকেন। সঙ্গে সঙ্গে বাড়ির গেটের দখল নিয়ে নেয় CISF। সূত্রের খবর, নথি যাচাইয়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ককেও।

আরও পড়ুন, 'বীরদের আত্মত্যাগ ভোলার নয়', পুলওয়ামা হামলার দিনকে স্মরণ করে টুইট প্রধানমন্ত্রীর

জাকির হোসেনের আইনজীবী লোহারাম রায়ের কথায়, 'আমরা সব দিয়েছি। আরও যা চাইবেন দেব।' তৃণমূল বিধায়কের পাশাপাশি তল্লাশি চালানো হয় জাকির হোসেনের ম্যানেজার-সহ বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও। কেন হঠাৎ তৃণমূল বিধায়ক-সহ একের পর এক ব্যবসায়ীর বাড়ি-কারখানায় আয়কর দফতর হানা দিল, তা নিয়ে ধোঁয়াশার মধ্যেই রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত করেছেন জাকির হোসেন। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের দাবি, 'আমি এই জেলায় সবচেয়ে বেশি ট্যাক্স দিই। ব্যবসা করি। ভুল থাকতেই পারে। এই ভাবে রেইড করা উচিত হয়নি। সহযোগিতা করেছি। আগামীতেও করব। আমি শাসকদলের প্রতিনিধি বলেই করল।'বিষয় আলাদা হলেও ১৪ তারিখ বিবিসি মুম্বই ও দিল্লির অফিসে অভিযান চালিয়েছে আয়কর দফতর। 

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget