এক্সপ্লোর

India-China Relationships: ৪ বছরের টানাপোড়েনে কি ইতি ? প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এই প্রক্রিয়া শেষ করল ভারত-চিন

Line of Actual Control : প্রতিবেদন অনুযায়ী, উভয় দেশ ২০২০ সালের এপ্রিল মাসের আগে যে যে জায়গায় নিজেদের বাহিনী ছিল সেই অবস্থানে তা সরিয়ে নিয়ে গিয়েছে।

নয়াদিল্লি : নজরে ছিল প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার আবহ কমানো। সেই লক্ষ্যে চুক্তিও করেছিল দুই দেশ। সেই টহল চুক্তি হওয়ার কয়েক দিনের মাথায় মুখোমুখি অবস্থান থেকে বাহিনী সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করল ভারত ও চিন। পূর্ব লাদাখের দেমচক ও দেপসাং পয়েন্ট থেকে নিজ নিজ বাহিনী সরিয়ে নিল উভয় দেশ। সেনা সূত্রে এমন খবর প্রকাশিত হয়েছে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, উভয় দেশ ২০২০ সালের এপ্রিল মাসের আগে যে যে জায়গায় নিজেদের বাহিনী ছিল সেই অবস্থানে তা সরিয়ে নিয়ে গিয়েছে। উভয় দিকে যে অস্থায়ী পোস্ট, শেড, তাঁবু এবং অন্যান্য কাঠামো তৈরি করা হয়েছিল তা ভেঙে ফেলা হয়েছে। আগামী কয়েকদিনও উভয় দেশই খতিয়ে দেখবে বাহিনী সরিয়ে নেওয়ার যে সমঝোতা হয়েছে তা ঠিকঠাক পালন করা হচ্ছে কি না। সূত্রের খবর, উভয় দেশের গ্রাউন্ড কম্যান্ডার স্তরে পারস্পরিক আলোচনা চলবে। দীপাবলি উপলক্ষ্যে উভয় দেশের মধ্যে মিষ্টি বিতরণও হতে পারে।

গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষের মধ্যে দিয়ে উভয় দেশের সম্পর্কের অবনতি হয়। তারপর থেকে একাধিক সময়ে উভয় দেশের বিভিন্ন সীমান্তে পরিস্থিতির অবনতি হয়েছে। চার বছরের বেশি সময় ধরে চলেছে সেই টানাপোড়েন। এরপর গত ২০ অক্টোবর পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উভয় দেশের মধ্যে টহলদারি সংক্রান্ত এক চুক্তি হওয়ার কথা ঘোষণা করে ভারত। এই ঘোষণার পর রাশিয়ায় আয়োজিত BRICS সম্মেলনের সাইডলাইডে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২৪ অক্টোবর থেকে উভয় দেশ বাহিনী সরিয়ে নেওয়া শুরু করে।  খবর অনুযায়ী, ১০-১২টি অস্থায়ী কাঠামো ও তাঁবু ভেঙে ফেলা হয়েছে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিয়ে অশান্তি বাড়তে বাড়তে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ বাঁধে চিনা বাহিনীর। গোলাগুলি না চললেও, সংঘর্ষ চলাকালীন চিনা সেনা বিশেষ ভাবে তৈরি অস্ত্র ব্যবহার করে বলে জানা যায়। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈনিকের মৃত্যু হয়। পরে তাদের পাঁচ সৈনিকের মৃত্যুর কথা স্বীকার করে চিনও। গালওয়ান সংঘর্ষের জেরেই ভারত-চিনের বোঝাপড়া তলানিতে এসে ঠেকে।

লাদাখ থেকে অরুণাচল প্রদেশ,লাগাতার চিনা আগ্রাসনের খবর সামনে আসে সাম্প্রতিককালে। শুধু রাস্তা বা সেতু তৈরিই নয়, ভারতীয় ভূখণ্ডের উপর আস্ত গ্রাম গড়ে তোলার ছবিও সামনে এসেছে। সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে সম্প্রতি মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ‘অস্বাভাবিক’ হারে সেনা মোতায়েন রয়েছে বলে জানান তিনি। Indian Chamber of Commerce আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই চিনা আগ্রাসন নিয়ে মুখ খোলেন তিনি। জানান, গালওয়ান সংঘর্ষের পর সীমান্তে অতিরিক্ত সেনমা মোতায়েন করে জবাব দেয় ভারত। দেশের নিরাপত্তার সঙ্গে আপসের কোনও প্রশ্ন ওঠে না। তাই ‘অস্বাভাবিক’ হলেও, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget