এক্সপ্লোর

Supreme Court: ধর্মের নামে কোথায় পৌঁছে গিয়েছে দেশ! ঘৃণাভাষণ নিয়ে সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Hate Speech: ঘৃণাভাষণ নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে শুক্রবার এমন মন্তব্য করে সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি: ভারত সফরে এসেই মানবাধিকার রক্ষার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপুঞ্জের (United Nations) মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস। তার দু’দিন পরই ঘৃণাভাষণ (Hate Speech) নিয়ে সরকারের ভূমিকার তীব্র নিন্দা সুপ্রিম কোর্টে (Supereme Court)। ধর্মের নামে কোথায় পৌঁছে গিয়েছে দেশ, প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। এই ধরনের ঘটনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে আদালতের অবমাননার দায়ে পড়তে হবে বলেও জানিয়ে দেওয়া হল। 

ঘৃণাভাষণ নিয়ে সরকারকে তীব্র ভর্ৎসনা আদালতের

ঘৃণাভাষণ নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে শুক্রবার এমন মন্তব্য করে সুপ্রিম কোর্ট। আদালত বলে, ‘‘’২১ শতক চলছে। কিন্তু ধর্মের নামে কোথায় পৌঁছে গিয়েছি আমরা? দেশের ধর্ম নিরপেক্ষ পরিকাঠামোয় এই ধরনের ঘটনা স্তম্ভিত করে। এই ধরনের ঘটনায় সরকার পদক্ষেপ করতে ব্যর্থ হলে তা আদালতের অবমাননা হিসেবে গন্য হবে এবং সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।’’

শুনানি চলাকালীন আদালত আরও বলে, ‘ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ দেশ, ব্যক্তি মর্যাদা এবং নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্বের কথা বলে। সংবিধানের প্রস্তাবনায় ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখার কথা বলা হয়েছে। আবেদনকারী জানিয়েছেন, এই সংক্রান্ত একাধিক বিধান থাকা সত্ত্বেও ঘৃণাভাষণ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। সংবিধানের বেঁধে দেওয়া নীতি মেনে চলা আবশ্যক। তাই সংবিধানের মর্যাদা রক্ষা করতে মৌলিক অধিকার এবং আইনের শাসন রক্ষা করা আদালতের কর্তব্য।’’
 

এর আগে, বৃহস্পতিবার দেশ জুড়ে বিশেষ একটি সম্প্রদায়ের মানুষকে নিশানা করা, তাঁদের ভীতসন্ত্রস্ত করে রাখার পরিবেশ নিয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চায় শীর্ষ আদালত। বেছে বেছে সংখ্যালঘুদের উপর হামলা, ঘৃণাভাষণ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিলেন আবেদনকারী। আবেদনকারীর হয়ে আদালতে সওয়াল করেন অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল। তাতে দিল্লিতে বিজেপি সাংসদ প্রবেশ ভার্মার ‘হিন্দু সভা’র উদাহরণ তুলে ধরেন তিনি, যেখানে বিশেষ একটি সম্প্রদায়কে বয়কট করার ডাক দিতে শোনা যায় তাঁকে। 

ঘৃণাভাষণে পদক্ষেপ না করা অবমাননা বলে গন্য হবে!

শুনানি চলাকালীন ওই সভায় উপস্থিত জগৎগুরু যোগেশ্বর আচার্যের বক্তব্যও পড়ে শোনান বিচারপতিরা। তাতে মন্দিরের দিকে আঙুল তোলা সকলের গলার নলি কাটার যে নিদান দেন জগৎগুরু, তারও উল্লেখ করে আদালত। শুক্রবার আদালত কড়া বার্তা দেওয়ার পর বিচারপতিদের ধন্যবাদ জানান সিব্বল। জবাবে বিচারপতিরা বলেন, ‘‘এটাই কর্তব্য আমাদের। এটা না করলে দায় ঝেড়ে ফেলা হয়।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Assam News : বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Jharkhand News : ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget