এক্সপ্লোর

Manipur Violence: নতুন করে হিংসায় নিহত ১১, ড্রোন-রকেট হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান, ফের কার্ফু জারি হল মণিপুরে

Manipur Situation: গোটা রাজ্যে কার্ফু জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইম্ফল: নতুন করে হিংসায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। সেই আবহেই ফের কার্ফু জারি হল মণিপুরে। প্রথমে ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট এবং থুবল জেলায় কার্ফু জারি করা হয়। দুপুরে কার্ফু জারি হয় গোটা রাজ্যে। ড্রোন-রকেট হামলা, গোলাগুলি বর্ষণ এবং পর পর হিংসার ঘটনায় নতুন করে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য, তার প্রতিবাদে যেভাবে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। তাতেই কার্ফু জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামী পাঁচ দিনের জন্য। (Manipur Violence)

মঙ্গলবার সকালে ইম্ফল ইস্ট এবং ইম্ফল ওয়েস্টে কার্ফু সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার কথা ভাবা হয়েছিল। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা বলে ঘোষণাও করে স্থানীয় প্রশাসন। কিন্তু শেষ পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়নি। আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই কার্ফু জারি রাখা হয়। পরে কার্ফু জারি করা হয় গোটা রাজ্যে। আগামী পাঁচ দিন জারি থাকবে কার্ফু। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাঁরা, সংবাদমাধ্যম, আদালত, স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র। (Manipur Situation)

গত ১ সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত মণিপুরে নতুন করে হিংসায় প্রাণ হারিয়েছেন ১১ জন। সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদে শামিল হন সাধারণ মানুষ। ইম্ফল এবং থুবলে এই প্রতিবাদ চরম আকার ধারণ করে। পুলিশ এবং প্রশাসনের সঙ্গে খণ্ডযুদ্ধও বাধে আন্দোলনকারীদের, তাতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আন্দোলনকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ফাটানো হয় স্টান গ্রেনেড বা শব্দ-বোমাও। এর পাল্টা পুলিশ ও সেনাকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি করেন আন্দোলনকারীরা।  রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাসভবনেও ঢোকার চেষ্টা করেন তাঁরা। 

গত এক বছরের বেশি সময় ধরে অশান্ত মণিপুর। প্রাণ হারিয়েছেন ২০০-র বেশি মানুষ। মাঝে পরিস্থিতি খানিকতা থিতিয়ে এলেও, পর পর ড্রোন এবং রকেট হামলায় নতুন করে হিংসা ও অশান্তি ছড়িয়েছে।  উত্তর-পূর্ব ভারতে এর আগে উগ্রপন্থীদের হাতে কখনও ড্রোন বা রকেটের মতো অস্ত্রের ব্যবহার চোখে পড়েনি। ফলে মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি নামানো হয়েছে। সেনার হেলিকপ্টার টহল দিচ্ছে লাগাতার। পাহাড়ি অঞ্চলে বেশ কিছু বাঙ্কারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কুকি সম্প্রদায়ের উগ্রপন্থী সংগঠনের সদস্যরাই হামলা চালাচ্ছেন এবং শিকার হচ্ছেন মেইতেইরা, অভিযোগ স্থানীয়দের।

যেভাবে রকেট এবং ড্রোন হামলা চলছে, তাতে রাজ্য প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষেরা। বাড়ির মধ্যে যেভাবে খুন হচ্ছেন পর পর মানুজন, তাতে আত্মরক্ষার কোনও উপায় তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন। তাই ফের পথে নেমেছেন তাঁরা। পথে নেমেছেন স্কুল এবং কলেজের পড়ুয়ারাও। ড্রোন এবং রকেট হামলা রুখতে দ্রুত পদক্ষেপ করতে হবে বলে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। 

সেরা শিরোনাম

News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত " জ্ঞানেশ কুমার আমাদের জানিয়েছেন .."
Kalighat TMC:কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়
কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়
EC Ritabrata TMC Meet: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক দিল্লিতে
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক দিল্লিতে

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget