এক্সপ্লোর

Delhi News: ভয়াবহ দূষণে জেরবার দিল্লি, স্কুল চালানোর নির্দেশ অনলাইনে

Pollution News: গত তিনদিন ধরে দূষণের ঠেলায় ত্রাহি ত্রাহি রব উঠেছে দেশের রাজধানী দিল্লিতে। সুইস সংস্থার হিসেবে বিশ্বের দ্বিতীয় দূষিত শহরে পরিণত হয়েছে।

দিল্লি: পরিবেশ দূষণের জেরে জেরবার হয়ে পড়েছেন দেশের রাজধানী দিল্লির (Delhi Pollution) বাসিন্দারা। দেওয়ালির আগে ও পরে শহরে দূষণ রোধের জন্য সব প্রস্তুতি নিয়েছিল দিল্লির সরকার। অক্টোবরের শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী অতিশী এবং পরিবেশমন্ত্রী গোপাল রাই দূষণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। দূষণ ঠেকাতে গঠন হয় ৯৯টি দল। ২০০টা অ্যান্টি স্মগ গান মোতায়েন করার সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর।  দিল্লি পুরসভার সঙ্গে দূষণ রোধে নেমেছিল এনসিআরটিসি এবং দিল্লি মেট্রোও। তারপরও অবশ্য শীতের আগে দিল্লির ধোঁয়াশায় ভরা ছবি বদলানো গেল না। বুধবার থেকে টানা শুক্রবার পর্যন্ত ভয়াবহ দূষণের জেরে ভয়ানক হাল হয়েছে দিল্লি শহরের বাসিন্দাদের।

প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দেশের রাজধানী শহরে বাতাসের গুণগত মান ছিল ৪৯৮। যার ঠিক আগেই আছে বিশ্বের সবথেকে দূষিত শহর হিসেবে সুইস সংস্থা আইকিউ এয়ার দ্বারা নির্ধারিত লাহোর। সেখানে বাতাসের গুণগত মান ৭৭০। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে শহরজুড়ে বিভিন্ন বাধানিষেধ জারি করেছে আম আদমি পার্টির সরকার। রাজ্যের সমস্ত প্রাইমারি স্কুল অনলাইনে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অতিশী।

জাহাঙ্গিরপুরী, ওয়াজ়িরপুর, রোহিণী ও পাঞ্জাবি বাগের অবস্থা ভয়াবহ হয়ে পড়েছে। তাই দেশের রাজধানীতে আজ থেকে আরও কড়াকড়ি করা হয়েছে। দূষণ মোকাবিলায় শুক্রবার সকাল ৮টা থেকেই জারি হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণও জারি করা হয়েছে। এই মুহূর্তে প্রয়োজন নেই, এমন বাড়ি বা বিল্ডিং তৈরি ও ভাঙার কাজ আপাতত বন্ধ থাকছে। কমানো হয়েছে বাসের সংখ্যাও। 

সেই সঙ্গে নির্দেশ জারি করা হয়েছে, এখন বিএস ৩-এর নিচে থাকা পেট্রলের গাড়ি এবং বিএস ৪-এর নিচে থাকা ডিজেলের গাড়ি চলাচল করতে পারবে না রাজধানীর রাজপথে। একই নিয়ম কার্যকর করা হয়েছে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজ়িয়াবাদ ও নয়ডায়। একমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজনের ক্ষেত্রেই ডিজেল দিয়ে চালানো জেনারেটর ব্যবহার করা যাবে। জিআরএপি ৩ কার্যকর থাকাকালীন রাস্তায় ধুলো নিয়ন্ত্রণে রাখতে আরও বেশি পরিমাণে জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে। চারিদিক ঢেকেছে ধোঁয়াশায়। পরিস্থিতি এমন জায়গা গেছে যে ত্রাহি ত্রাহি রব উঠেছে দূষণের ঠেলায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mid Day Meal Theft: এবার মিড ডে মিল চুরির অভিযোগ, ক্যামেরা দেখেই বাইক নিয়ে উধাও প্রধান শিক্ষক

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget