এক্সপ্লোর

Pakistan Quetta Blast: পাকিস্তানের রেল স্টেশনে তীব্র বিস্ফোরণ, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, আহত অনেকে

Quetta Blast: সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের যে ভিডিও সামনে এসেছে, তাতে স্টেশনে ভিড় দেখা গিয়েছে। সেই আবহেই আচমকা তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে।

লাহৌর: তীব্র বিস্ফোরণে ফের কেঁপে উঠল পাকিস্তান। বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসযোগ রয়েছে বলে সন্দেহ। পাকিস্তানের বালুচিস্তানের মাসতুং জেলার কোয়েট্টা স্টেশনে বিস্ফোরণ ঘটেছে। এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের যে ভিডিও সামনে এসেছে, তাতে স্টেশনে ভিড় দেখা গিয়েছে। সেই আবহেই আচমকা তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের ফুলকি, ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। (Pakistan Quetta Blast)

এর আগের সপ্তাহেই বালুচিস্তানের মাসতুঙ্গে একটি স্কুল এবং হাসপাতালের কাছে বিস্ফোরণ ঘটে, যাতে পাঁচ শিশুর মৃত্যু হয়। আরও বেশ কয়েক জন মারা যান এবং আহত হন। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল রেল স্টেশন। এমনিতেই গত এক বছরে বালুচিস্তান এবং পাখতুনখোয়া অঞ্চলে নাশকতামূলক হামলার ঘটনা বেড়েছে। সন্ত্রাসবাদীদের আনাগোনাও ওই অঞ্চলে বেড়ে গিয়েছে উল্লেখযোগ্যা ভাবে। সেই আবহেই পর পর এমন ঘটনা, যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। (Pakistan News)

এদিনের ঘটনায় কোয়েট্টার কমিশনার হামজা শফকত জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলার দায় স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA). প্রায় দেড় মাস পরিষেবা বন্ধ থাকার পর, গত ১১ অক্টোবরই কোয়েট্টা থেকে পাকিস্তানে পুনরায় ট্রেন চলাচলের ঘোষণা করে পাকিস্তান রেলওয়ে। আর তার পরই এমন ঘটনা ঘটল। (Quetta Blast) আবারও ট্রেন পরিষেবা বন্ধ রাখতে রেলকে চিঠি দিয়েছেন হামজা।

এদিনের ঘটনায় বিস্ফোরণস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে সারি সারি দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে রেল স্টেশনে যাত্রীদের জিনিসপত্র। রক্তাক্ত দেহগুলি তুলে নিয়ে যেতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। বার বার এমন বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষকে কেন খুন করা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলছে পাকিস্তান সরকার এবং মানবাধিকার সংগঠনগুলি। যে সময় ঘটনা ঘটে স্টেশন থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা দিতে প্রস্তুত হচ্ছিল জাফর এক্সপ্রেস। আপাতত যাত্রা বন্ধ রয়েছে।

এর আগে, গত ২৬ অগাস্ট থেকে ওই অঞ্চলে রেল পরিষেবা বন্ধ ছিল। কোলপুর এবং মচ, এই দুই এলাকাকে সংযোগকারী সেতুটি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। তার জেরেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন করে পরিষেবা শুরু হওয়ার পর এক মাসও কাটল না। আবারও বিস্ফোরণ ঘটল। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ মানুষকে রক্তদানে আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। কোয়েট্টার সিনি.র পুলিশ সুপার মহম্মদ বালোচ জানিয়েছেন, বিস্ফোরণের সময় ১০০-র বেশি মানুষ প্ল্যাটফর্মের ওই জায়গায় ছিলেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?

ভিডিও

High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget