এক্সপ্লোর

JP Nadda: ‘আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি’, ভোটের নির্ঘণ্টকে স্বাগত জানিয়ে টুইট নাড্ডার

JP Nadda Tweet on EC Poll Date: উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত।

নয়া দিল্লি: চলতি বছরেই দেশের পাঁচ রাজ্যে ভোট অনুষ্ঠিত হতে চলেছে। ৫ রাজ্যের ভোট হবে ৭ দফায়। আজ সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রথম দফার ভোট হবে। উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত। পাঞ্জাব (Punjab) , উত্তরাখণ্ড ও গোয়ায় ভোট ১৪ ফেব্রুয়ারি, মণিপুরে ভোট ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। ভোট গণনা ১০ মার্চ। নির্বাচন কমিশনের ৫ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশকে স্বাগত জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

বিজেপির সর্বভারতীয় সভাপতি টুইট করে বলেছেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি। নির্বাচন কমিশনের ৫ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশকে স্বাগত। বিজেপি নেতা কর্মীদের কোভিড বিধি মেনে প্রচারে নামার নির্দেশ। সেবা ও বিকাশকেই মডেল হিসেবে সামনে রেখে প্রচারের কৌশল।"                  

আরও পড়ুন, ‘১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো, পদযাত্রায় নিষেধাজ্ঞা’, নির্বাচনী গাইডলাইন প্রকাশ কমিশনের

কমিশনের তরফে ভোট প্রচারে বিশেষ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ভার্চুয়ালি প্রচার করুন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও সমাবেশ বা রোড শো করা যাবে না। আজ সাংবাদিক বৈঠক করে গোয়া, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের ভোট দিনক্ষণ ঘোষণা করে কমিশন। সিইসি সুশীল চন্দ্র জানান, এবার ভোটে মোট ১৮.৩৪ কোটি ভোটার অংশগ্রহণ করবে। যার মধ্যে ৮.৫৫ কোটি মহিলা ভোটার।

প্রসঙ্গত, আগামী দুই মাসে ৬৯০টি বিধানসভা আসনে ভোটপ্রক্রিয়া চলবে। এর মধ্যে সবথেকে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ৪০৩টি আসনে ভোটগ্রহণ হবে, পাঞ্জাবে রয়েছে ১১৭টি আসন, উত্তরাখণ্ডে ৭০টি, মণিপুরে ৬০টি এবং গোয়ায় ৪০টি আসনে ভোটগ্রহণ হবে।মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট সময়ে ভোট করানো প্রয়োজন।

সেরা শিরোনাম

Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget