এক্সপ্লোর

Modi Surname Case : 'কর্তব্যে অবিচল থাকব...' সর্বোচ্চ আদালতে স্বস্তি পেয়ে বার্তা রাহুল গাঁধীর, অভিনন্দন মমতার

Rahul Gandhi : যে রায়ের পরই ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়, সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া কংগ্রেসের। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে উৎসব, উল্লাসেও মাতেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বড়সড় স্বস্তির পরই বিশেষ বার্তা দিলেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতার বার্তা, 'যাই হোক না কেন, আমি আমার কর্তব্যে অবিচল থাকব। ভারতের ভাবধারাকে রক্ষা করব।'

প্রসঙ্গত, মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে রাহুল গাঁধী (Rahul Gandhi) স্বস্তি পেয়েছেন। রাহুলের শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুরাত আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ায় ফিরছে রাহুল গাঁধীর সাংসদ পদও। যে মামলায় রাহুলের বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাত আদালত। নিম্ন আদালত সর্বোচ্চ শাস্তি দিলেও, তার কারণ ব্যাখ্যা করেনি, মন্তব্য সুপ্রিম কোর্টের।

যে রায়ের পরই ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়, সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া কংগ্রেসের। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে উৎসব, উল্লাসেও মাতেন কংগ্রেসের (Congress) কর্মী-সমর্থকরা।

রাহুল গাঁধীর সাংসদ পদ ফেরা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সুপ্রিম কোর্টের যে রায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ইন্ডিয়ার ভাবনাকে আরও জোরদার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'রাহুল গাঁধীর সাংসদ পদ ফেরার খবরে খুশি। এই রায়ের ফলে দেশমাতাকে বাঁচানোর জন্য তৈরি ইন্ডিয়া জোট আরও জোরদার হবে। পাশাপাশি এই ঘটনা দেশের বিচারব্যবস্থারও বড় জয়। '

 

 

২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে গিয়ে রাহুল বলেছিলেন, 'কেন সব চোরের পদবি মোদি হয় ?' গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি তাতে রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেন। চার বছর পুরনো সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে গুজরাতের আদালত। সাংসদ পদ বাতিল হয় রাহুলের। হাতছাড়া হয় সরকারি বাসভবনও। এর পরিপ্রেক্ষিতে গুজরাত হাইকোর্টেও আবেদন জানান তিনি। দণ্ডাদেশে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান। কিন্তু গুজরাত হাইকোর্টে তাঁর সেই আবেদন গৃহীত হয়নি। এর পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। সুপ্রিম কোর্টের শেষমেশ মিলল স্বস্তি।         

আরও পড়ুন- 'বেসরকারি স্কুলের সামনে পুলিশ থাকে, বারবার বলেও আমাদের স্কুলের সামনে নিরাপত্তা নেই' ফুঁসে উঠলেন প্রধান শিক্ষক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget