এক্সপ্লোর

Ratan Tata Hospitalized: 'গুরুতর অসুস্থ রতন টাটা, ভর্তি ICU তে', কী হয়েছে? নিজেই জানালেন শিল্পপতি

জানা গিয়েছিল , রতন টাটাকে রাত সাড়ে ১২ টা থেকে ১ টার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বই: অসুস্থ রতন টাটা। সোমবার সকালে হঠাৎই খবরটা ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। জানা যায়  তাঁর রক্তচাপ হঠাৎ করেই কনে যায়। তারপর তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের এক নামি হাসপাতালে। ৮৬ বছর বয়সী শিল্পপতির শারীরিক অবস্থা নিয়ে নানারকম চর্চা হতে শুরু করে। তবে এসব ভীতি অমূলক, চিন্তা করার কিছুই নেই, জানিয়েছেন রতন টাটা নিজেই, দাবি NDTV র রিপোর্টে। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন , আমার জন্য চিন্তা করার জন্য ধন্যবাদ । কিন্তু চিন্তা করার মতো কিছুই হয়নি। 

জানা গিয়েছিল , রতন টাটাকে রাত সাড়ে ১২ টা থেকে ১ টার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, তাঁর রক্তচাপ খুব কমে গিয়েছিল। তাই তাঁকে অবিলম্বে আইসিইউতে ভর্তি করা হয়।  এও  প্রকাশিত হয়,  প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ শাহরুখ আস্পি গোলওয়ালার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তবে এখন তিনি নিজেই এক্স- হ্যান্ডেলে পোস্ট করে জানান, এই খবরটি ভুল। তিনি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছেন।  

তিনি লেখেন ,  'আমি আমার স্বাস্থ্য সম্পর্কিত সাম্প্রতিক রটনা সম্পর্কে সচেতন এবং সবাইকে আশ্বস্ত করতে চাই এই বলে যে, এই দাবিগুলি ভিত্তিহীন। আমার বয়স এবং সেই সংক্রান্ত কারণে আমি বর্তমানে মেডিকেল চেক-আপে আছি। উদ্বেগের কোনও কারণ নেই। আমি  জনসাধারণ এবং মিডিয়াকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 আরও পড়ুন : পার্ক স্ট্রিটের থানার রেস্ট রুমে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড অভিযুক্ত SI    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Uttarakhand Weather Update: ২৪ ঘণ্টার জন্য হাই অ্যালার্ট উত্তরাখণ্ড! ভারী বৃষ্টির সতর্কতা, বন্ধ চারধাম যাত্রা, উদ্ধারকারী বাহিনী প্রস্তুত
২৪ ঘণ্টার জন্য হাই অ্যালার্ট উত্তরাখণ্ড! ভারী বৃষ্টির সতর্কতা, বন্ধ চারধাম যাত্রা, উদ্ধারকারী বাহিনী প্রস্তুত

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget