এক্সপ্লোর

Russia-Ukraine Crisis: যুদ্ধের জল গড়াল মহাকাশ গবেষণাতেও

Russia-Ukraine Crisis: রাশিয়ার উপর একাধিক আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ব্রিটেন। এরই জের এসেছে লেগেছে স্যাটেলাইট লঞ্চ নিয়েও। উপগ্রহ পাঠাতে একাধিক নতুন শর্ত আরোপ রাশিয়ার।

 

মস্কো: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জল গড়াল উপগ্রহ নিয়েও। সম্প্রতি ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। তারপর থেকেই পশ্চিমের বিভিন্ন দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। রাশিয়ার উপর একাধিক আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ব্রিটেনও। এরই জের এসেছে লেগেছে স্যাটেলাইট লঞ্চ নিয়েও।

মার্চেই রাশিয়ান সয়ুজ রকেটে মাধ্যমে মহাকাশে পাঠানোর কথা ছিল ব্রিটেনের একাধিক স্যাটেলাইট। ওয়ানওয়েবের (oneweb) ৩৬টি উপগ্রহ মহাকাশে পাঠানোর কথা ছিল। ৫ মার্চ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কাজাখস্তানের বাইকোনুর (baikonur) থেকে উপগ্রহ পাঠানোর কথা ছিল। কিন্তু তা নিয়ে এবার বেঁকে বসেছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস (roscosmos)। সংস্থার ডিরেক্টর জেনারেল দিমিত্রি রগোজিন ( Dmitry Rogozin) একটি টুইট বার্তায় দাবি করেন, এই উপগ্রহগুলি সামরিক কারণে ব্যবহার হবে না, প্রস্তুতকারক সংস্থা এমন নিশ্চয়তা না দিলে সেগুলি মহাকাশে পাঠানো হবে না।

ওয়ানওয়েব (oneweb) সংস্থাটিতে অংশীদারিত্ব রয়েছে ব্রিটিশ সরকারেরও (UK government)। এখানেও আপত্তি জানিয়েছে রসকসমস। উপগ্রহ মহাকাশে পাঠাতে ওই সংস্থা থেকে ব্রিটিশ সরকারের বিনিয়োগ সরিয়ে ফেলার শর্তও আরোপ করা হয়েছে রাশিয়ার তরফে। শুক্রবারের মধ্যে দাবিগুলি না মানা হলে লঞ্চপ্যাড থেকে সরিয়ে নেওয়া হবে রকেট। হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা। এমনকি যদি ওয়ানওয়েব উপগ্রহগুলির জন্য রাশিয়ার এই রকেটটি ব্যবহার না করা হয়, তাহলে অন্য কোনও কাজে ব্যবহার করা হবে বলেও জানিয়েছে রসকসমস। যদিও রাশিয়ার শর্ত কোনওভাবেই মানা হবে না। স্পষ্টবার্তা দিয়েছে ব্রিটিশ প্রশাসন। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে বলে জানানো হয়েছে ব্রিটিশ প্রশাসনের তরফে। 

এর আগেই ইউরোপের কোনও মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে একসঙ্গে কাজ করা হবে না বলে জানানো হয়েছিল রাশিয়ান সংস্থাটির তরফে। যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপানোর প্রতিবাদেই এমন পদক্ষেপ। 

আরও পড়ুন: যুদ্ধের ভয়ঙ্কর ছবি- ধ্বংসস্তুপ বহু বাড়ি, জনশূন্য রাস্তাঘাট, রুশ হানায় কাঁপছে ইউক্রেনের মাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget