এক্সপ্লোর

Manipur Violence:অশান্ত মণিপুর, পরিস্থিতি খতিয়ে দেখতে ২টি বৈঠক অমিত শাহের

Shoot At Sight Order: জ্বলছে মণিপুর। পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যেই অনলাইনে দু'টি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইম্ফল: জ্বলছে মণিপুর (Manipur)। পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের (Central Government)। এর মধ্যেই অনলাইনে দু'টি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের (N Biren Singh( সঙ্গে কথা হয়েছে তাঁর। এমনকি পড়শি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গেও একপ্রস্ত কথাবার্তা সেরে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

কী পরিস্থিতি?
গত বুধবার থেকে অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্য। হিংসা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু তাদের মাথাব্যথা বাড়াচ্ছে ভুয়ো ভিডিও। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর তরফে এই নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়। জানানো হয়, 'শত্রুভাবাপন্ন একাংশের তরফে' এই ধরনের ভুয়ো ভিডিও ভেবেচিন্তে ছড়ানো হচ্ছে। 'অসম রাইফেলস'-র উপর হামলা-সহ একাধিক এমন ভিডিও রয়েছে সেই তালিকায়। ভারতীয় সেনার তরফে মণিপুরের বাসিন্দাদের কাছে আর্জি জানানো হয়, একমাত্র সরকারি এবং নির্ভরযোগ্য জায়গা থেকে পাওয়া তথ্য এবং ভিডিওতেই তাঁরা যেন বিশ্বাস করেন। একই সঙ্গে মণিপুর পুলিশের দাবি, মায়ানমার থেকে যে অনুপ্রবেশকারীরা উত্তর-পূর্বের এই রাজ্যে ঢুকে পড়েছিল, তারাই সমস্ত হিংসার মূল চক্রী। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে গত বুধবার থেকে টানা পাঁচদিন চুড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। ওই দিন থেকেই নতুন করে উত্তাপ ছড়ায় মণিপুরের একাংশে। 

কেন অশান্তি?

মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবিকে ঘিরেই অশান্তির সূত্রপাত (ST Reservation)। ছাত্র সংগঠন All Tribal Students' Union of Manipur (ATSUM)-এর 'উপজাতি সংহতি মিছিল' ছিল বুধবার। মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবিতেই মিছিল বার করা হয়। গত মাসে এই মর্মে রায় শোনায় মণিপুর হাইকোর্টও। তাকে ঘিরে ক্রমশ তেতে উঠছিল পরিস্থিতি। সংঘাত পরিস্থিত তৈরি হয় উপত্যকার ভবঘুরে মেইতেই সম্প্রদায় এবং রাজ্যের পাহাড়ি এলাকার উপজাতিদের মধ্যে। বুধবার এই সংহতি মিছিলকে ঘিরেই অশান্তি বাধে।

যে কারণে তফসিলি উপজাতি হিসেবে সংরক্ষণ চাইছেন মেইতিরা

কিন্তু অশান্তির নেপথ্য কারণ জানার আগে, মেইতেইরা কেন তফসিলি উপজাতি আইনে সংরক্ষণ চাইছেন, তা জানা প্রয়োজন। ২০১২ সাল থেকে তফসিলি উপজাতি হিসেবে সংরক্ষণ চেয়ে সরব মেইতিরা। মণিপুর তফসিলি উপজাতি দাবি কমিটি-র তরফে সেই দাবি জোরাল করা হয়। হাইকোর্টে সেই মর্মে আবেদন জমা দেয় মেইতেই ট্রাইব ইউনিয়ন। কেন্দ্রীয় তফসিলি উপজাতি সংক্রান্ত মন্ত্রকের কাছে বিষয়টি সুপারিশ করার আর্জি জানানো  হয়। তাদের দাবি ছিল, ভারতীয় সংবিধান মেনে মেইতেইদের উপজাতি হিসেবে চিহ্নিত করতে হবে।  মেইতেইদের দাবি, ১৯৪৯ সালে ভারতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে মণিপুর সংযুক্ত হওয়ার আগে তাঁরা উপজাতি হিসেবেই গন্য় হতেন। কিন্তু সংযুক্তিকরণের পর উপজাতি পরিচয় হারান তাঁরা। পূর্বপুরুষের ভিটেমাটি, সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষাও আজ হারাতে বসেছেন তাঁরা। সাংবিধানিক কোনও রক্ষাকবচও নেই। যে কারণে আজ নিজভূমেই কোণঠাসা তাঁরা। ১৯৫২ সালে মণিপুরের মোট জনসংখ্যার ৫১ শতাং যেখানে মেইতেই ছিল, ২০১১ সালের আদমসুমারিতে তা ৪৪ শতাংশে গিয়ে ঠেকে।  তাই অবিলম্বে মেইতেইদের সংরক্ষণের আওতায় আনার দাবি জানানো হয় আদালতে। মেইতেইদের এই আবেদনে সাড়া দেয় হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয় সরকারকে। 

মেইতেইদের তফসিলি উপজাতি ঘোষণার বিরোধিতা হচ্ছে যে কারণে

কিন্তু আদালতের নির্দেশের পরও, মেইতেইদের সংরক্ষণের আওতায় আনায় তীব্র আপত্তি মণিপুরের তফসিলি উপজাতি হিসেবে চিহ্নিত সম্প্রদায়ের। তাদের যুক্তি, জনসংখ্যার নিরিখে তো বটেই, রাজনৈতিক প্রতিনিধিত্বের নিরিখেও মেইতেইরা আধিপত্য রয়েছে রাজ্যে। রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪০টিই মেইতেই অধ্যুষিত উপত্যকার মধ্য়ে পড়ে। তাই মেইতেইদের সংরক্ষণ দিলে, কর্মক্ষেত্রেও তাঁদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে বলে দাবি তফসিলি উপজাতি সম্প্রদায়ের। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মাপকাঠির নিরিখে এগিয়ে থাকা মৈইতেইদের জন্য বাকিদের বঞ্চিত হতে হবে বলে মত কুকি উপজাতি সম্প্রদায়ের সংগঠন 'কুকি ইনপি মণিপুরে'র প্রধান জনঘুলুন হাওকিপের।


আরও পড়ুন:অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে



 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget