এক্সপ্লোর

রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত একই পরিবারের ৫, আক্রান্ত ৯ মাস, ৬ বছরের শিশুও

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫।

কলকাতা: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। করোনা ভাইরাসে আক্রান্ত একই পরিবারের ৫। আক্রান্ত ৯ মাস, ৬ বছরের শিশুও। রাজ্যে আক্রান্ত বেড়ে ১৫। হোম আইসোলেশনে ২৬৮৯৯ জন।

১৬ মার্চ লন্ডন থেকে দিল্লি ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেই একই পরিবারের ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সরকারি সূত্রের খবর। এই আক্রান্তের মধ্যে ২ জন উত্তরাখণ্ডের বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে ২৭ ও ৪৫ বছরের মহিলা ছাড়াও রয়েছে ১১ বছরের এক বালকও। এদের করোনা পরীক্ষা করার পর দেখা গিয়েছে প্রত্যেকে পজিটিভ। নদিয়ার তেহট্টে একটি অনুষ্ঠান বাড়ি থেকে পরিবারের ৫ সদস্যের শরীরে ছড়িয়েছে করোনা। এই পরিবারের প্রতিবেশী অন্তত ১৫জনকে কোয়ারেন্টিন করা হবে বলে সরকারি সূত্রের খবর।

পড়ুন : ‘সামান্য কাশি’ থেকে প্রবল শ্বাসকষ্টে মৃত্যু, করোনাভাইরাসে ছাড় নেই কমবয়সীদেরও?

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা রাজ্যে এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৬ হাজার ৯১৪ জন। হাসপাতালে আইসোলেশনে ৩৮৫ জন রয়েছেন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৭ জনের শরীর থেকে। এই পরিস্থিতিতে রাজ্যে এবার বেসরকারি হাসপাতালকেও করোনা পরীক্ষার অনুমোদন দিল কেন্দ্র। সোমবার থেকে ট্রপিক্যাল অফ মেডিসিনে পরীক্ষা। করোনা পরীক্ষা হবে অ্যাপোলো হাসপাতালেও।

পড়ুন: বান্ধবীর সঙ্গে দেখা করতে কোয়ারান্টিন থেকে পালাল দুবাই-ফেরত যুবক, পরে আটক

প্রসঙ্গত, গোটা দেশেও বাড়ছে নোভেল করোনা সংক্রমণ। কর্ণাটকের টুমকুরে ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু। ৫ মার্চ ট্রেনে চড়ে তিনি যান দিল্লি। ১১ মার্চ ফেরেন দিল্লি থেকে। বৃদ্ধের সহযাত্রীদের চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, রাজস্থানের ভিলওয়াড়ায় মৃত্যু হয়েছে ৬০ বছরের আরেক বৃদ্ধের। দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৭। আক্রান্ত ৭৬১। সংক্রমণ সবথেকে বেশি ছড়িয়েছে কেরলে। আক্রান্ত ১৩৮। এরপরই মহারাষ্ট্র, সংক্রমণ ছড়িয়েছে ১৩০ জনের শরীরে। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। এদের মধ্যে নাগপুরের ৪ ও গোন্ডিয়ার এক বাসিন্দা রয়েছেন। তামিলনাড়ুতে আরও ৬ এবং অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় নতুন করে একজন করোনা আক্রান্ত। অন্ধ্রের ওই ব্যক্তি সুইডেন ফেরত বলে প্রশাসন সূত্রে খবর। আন্দামানে দ্বিতীয় জনের শরীরে মিলেছে সংক্রমণ। করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির ভ্রমণসঙ্গী ছিলেন দ্বিতীয় জন। বিহারে আরও ২ জন সংক্রমিত হয়েছেন।

সেরা শিরোনাম

Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget