এক্সপ্লোর

হাইকোর্টের বিসর্জন নির্দেশিকাকে চ্যালেঞ্জ নয়, রাজ্যের পক্ষেই রায়, দাবি আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা:  হাইকোর্টের বিসর্জন রায় গিয়েছে রাজ্যের পক্ষেই। দাবি আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাচ্ছে না সরকার। বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই রায়ে প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপালের মন্তব্য, শান্তিপূর্ণভাবে দুই সম্প্রদায়ের মানুষ যাতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, তা দেখা উচিত প্রশাসনের। বিসর্জন সংক্রান্ত হাইকোর্টের রায় কারও জয়-পরাজয় নয়। শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত, গতকাল এক রায়ে হাইকোর্ট রাজ্যের বিসর্জন-নির্দেশিকা খারিজ করে দেয়। দশমী থেকে রোজ রাত বারোটা পর্যন্ত বিসর্জন হবে বলে বলা হয় নির্দেশিকায়। মহরমের দিনও বিসর্জন হবে বলে জানানো হয়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েও প্রতিক্রিয়া দেন সব ব্যবস্থা হয়ে যাবে, কোনও চিন্তা নেই। রাজ্য সরকার আগে বলেছিল, ৩০ সেপ্টেম্বর অর্থাৎ দশমীর দিন বিসর্জন হবে রাত দশটা পর্যন্ত। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে, বিসর্জন হবে রাত বারোটা পর্যন্ত। এবার একাদশীর দিন অর্থাৎ পয়লা অক্টোবর মহরম। রাজ্য সরকার বলেছিল, এই দিনে বিসর্জন দেওয়া যাবে না। সেই নির্দেশেই গতকাল খারিজ করে দেয় আদালত। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি এবং বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানায়, দুই সম্প্রদায় একসঙ্গে উৎসব পালন করবে। দুই ধর্মের শোভাযাত্রার জন্য আলাদা আলাদা রুট নির্দিষ্ট করবে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপাররা বাহিনী মোতায়েন করবেন। কোনও কারণে আইনশৃঙ্খলার অবনতি হলে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget